Tota Roychowdhury: ছবি আঁকলেই মৃত্যু আসন্ন! নতুন ওয়েব সিরিজ ‘পিকাসো’ নিয়ে আসছে টোটা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের প্রতাপশালী অভিনেতা টোটা রায়চৌধুরী এই মুহূর্তে ফর্মে রয়েছেন। শুধু টলিউড বললে ভুল হবে। এখন তিনি প্রভাববিস্তার করেছেন বলিউডেও। সম্প্রতি করণ জোহার প্রযোজিত রকি ওর রানী কি প্রেম কাহিনীতে তিনি দাপিয়ে অভিনয় করেছেন। এবার ‘পিকাসো’ নামক রহস্য ময় চিত্রশিল্পীর চরিত্রে আসতে চলেছেন।

আরও পড়ুনঃ ‘এবার আমি আমার শত্রুদের ডাকব’, ‘কফি উইথ করণ’ এ নয়া চমক

পরিচালক রাজা চন্দ পরিচালিত ‘পিকাসো’ ওয়েব সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে পর্দায়। এই ওয়েব সিরিজটি একটি সুখ্যাত জনপ্রিয় চিত্রশিল্পীকে ঘিরে তৈরি হবে। সেই চরিত্রেই অভিনয় করবেন টোটা। তার চরিত্রের নাম পলাশ মুখোপাধ্যায়। তবে হঠাৎ করেই জানা যায় তিনি দুই ব্যাক্তির ছবি আঁকার পরেই তাদের মৃত্যু হয়। এই রহস্য উদ্ঘাতন নিয়েই তৈরি পুরো ওয়েব সিরিজটা।

1696862474 ac 2

এই সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। এই সিরিজে টোটা ছাড়াও দেখতে পাওয়া যাবে সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, রাহেলী ও বহু টলিউড অভিনেতা অভিনেত্রীদের। অভিনেত্রী সৃজলা গুহ এখানে সাংবাদিকের ভুমিকায় অভিনয় করবেন। তিনিও চিত্রশিল্পীর থেকে আসল সত্যটা বের করার চেষ্টা করবেন।

ছবি আঁকলেই মৃত্যু আসন্ন! আসছে পিকাসো

images 15

আজ এই ওয়েবসিরিজের প্রথম লুক প্রকাশ্যে এসেছে। সিরিজ নিয়ে দর্শকমহল বেশ উৎসাহিত। এখন শুধু ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার অপেক্ষা। অপেক্ষায় রহস্যপ্রেমী দর্শকেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত