Koffee With Karan: ‘এবার আমি আমার শত্রুদের ডাকব’, ‘কফি উইথ করণ’ এ নয়া চমক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের প্রভাবশালী প্রযোজক কর্ণ জোহর। তিনি বলিউডে কেবলমাত্র স্টার কিডদের ভরনপোষণ করেন এমন অপবাদ রয়েছে। তাকে গিয়ে রয়েছে বহু বিতর্ক। আর তারই বিতর্কিত শো ‘কফি উইথ করণ’ এর নতুন সিজন আসতে চলেছে। এই শো এবার তিনি আনবেন তার শত্রুদের।

আরও পড়ুনঃ গলছে অভিমানের বরফ, নিত্যদিন কথা হয় সামান্থা-নাগার

কিছুদিন আগেই সামনে এসেছিল ‘কফি উইথ করণ’ এর নতুন প্রোমো। এবার সামনে এলো আরও এক নতুন প্রোমো। সেখানেই করণ নিজেই নিজেকে ট্রোল করেছেন। নিজের অপরেই তিনি অভিযোগ এনেছিলেন তিনি শুধু মাত্র স্টার কিডদেরই তাদের শোতে আনেন। তবে তিনি এবার প্রতিজ্ঞা করেছেন তিনি সারা, আলিয়াদের মত স্টারকিডদের নয় এবার অন্য তারকা দম্প্রতিদেরও আনবেন।

‘এবার আমি আমার শত্রুদের ডাকব’, প্রকাশ্যে নতুন প্রোমো

সম্প্রতি সামনে এসেছে আরও একটি প্রোমো। সেখানে দেখা যাচ্ছে তিনি নাকি এবার তার নিজের শত্রুদের এই শোতে ডাকবেন। করণ বরাবরই স্টার কিড মানে যারা তার কাছের, যাদের বাবা মা করণ এর পরিচিত তাদেরকেই আনতেন তার শোতে। কিন্তু এবার তিনি সিধান্ত নিয়েছেন যারা শুধুমাত্র নিজেদের দক্ষতা এবং অভিনয় গুনের মাধ্যমে বলিউডে নিজেদের জায়গা করে নিয়েছে তাদেরকে প্রথমে সুযোগ দেবেন।

‘এবার আমি আমার শত্রুদের ডাকব’, প্রকাশ্যে নতুন প্রোমো

‘এবার আমি আমার শত্রুদের ডাকব’, প্রকাশ্যে নতুন প্রোমো
‘এবার আমি আমার শত্রুদের ডাকব’, প্রকাশ্যে নতুন প্রোমো

এমনকি বলিউডে এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের সাথে করণ এর কলায় কাঁচকলায় সম্পর্ক তাদেরকেও করণ তার শোতে ডাকবেন। সেই তালিকায় সকলের প্রথমে থাকবেন কঙ্গনা। কঙ্গনার সঙ্গে করণের ঝামেলার কথা কারোরই অজানা নয়। তবে এবার শোতে তাদেরই মুখমুখি বসবেন করণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত