Tollywood: দুর্ঘটনার কবলে অভিনেতা ইন্দ্রজিৎ বসু, কী হয়েছে অভিনেতার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসু। ‘রাশি’ সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের নজরে এসেছিলেন। এরপর একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘সাথী’ সিরিয়ালে তিনি অভিনয় করছেন। সারাপুজো ভালো কাটালেও তিনি দশমীর দিন দুর্ঘটনার কবলে পড়েন।

আরও পড়ুনঃ “গরম চাটুর উপর বসতে বলেছিলেন অর্জুন” মালাইকার ভিডিও দেখে শিউরে উঠছে অনুরাগীরা

অভিনেতা বাইক চালাতে খুব ভালোবাসেন। তাই দশমীর দিন তিনি বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলেন। এবং কোন একটি কাজে রাস্তার একপাশে দাড়িয়ে ছিলেন। ঠিক সেই সময়েই একটি গাড়ি আচমকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। তবে অভিনেতা জানিয়েছেন আঘাত গুরুতর নয়।

download 2 4

অভিনেতার পায়ে সামান্য ব্যাথা রয়েছে। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তবে এই অবস্থাতেই অভিনেতা শুটিং করছেন। পায়ে শুধুমাত্র জড়িয়েছেন ব্যান্ডেজ। চলছে ব্যাথার ওষুধ। ব্যাথায় পা ফুলে গেছে। কিন্তু সেই অবস্থাতেই করতে হচ্ছে শুটিং। কারন পুজোর চারদিন সমস্ত অভিনেতাদের ছুটি ছিল। একাদশী থেকে শুরু হয়েছে কাজ। ফলে এখন আর ছুটি নেওয়ার উপায় নেই।

দুর্ঘটনার কবলে অভিনেতা ইন্দ্রজিৎ বসু, এখন কেমন আছেন তিনি? 

indrajit 780x470 1

সাথী সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন অভিনেতা। তাকে ওম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই সিরিয়াল বেশ জনপ্রিয়। দর্শকদের ওম চরিত্রটাও বেশ পছন্দের। আপাতত এই সিরিয়ালেই কাজ করছেন অভিনেতা। বড়পর্দায় কাজ করার সুযোগ তার কাছে বারবার আসলেও তিনি বারবার ছোটপর্দাকেই বেছে নিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর