নজরবন্দি ব্যুরোঃ প্রকাশ্যে এই সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহে বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছিল। তবে কিছু সময় যেতে না যেতেই নিজেদের প্রমাণ করে দিয়েছে তারা। নতুন এবং পুরনো সিরিয়ালের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। শুধু তাই নয় পুরনো সিরিয়াল গুলিকে পিছনে ফেলে সেরার সেরা তকমা জিতে গেছে নতুন সিরিয়াল গুলি। প্রথম পাঁচে রয়েছে বেশ কিছু নতুন নাম।



আরও পড়ুনঃ অফিস থেকেই সোজা বন্ধুর বিয়েতে যাবেন? চটজলদি কীভাবে সাজবেন, রইল টিপস
গীতা এলএলবি এবং তোমাদের রানী এই দুটি সিরিয়াল মাত্র কিছু মাস আগেই শুরু হয়েছিল। সিরিয়াল দুটি ও এই সপ্তাহে বেশ ভালো স্থান দখল করে নিয়েছে। অন্যদিকে অনুরাগের ছোঁয়া যে কিনা শুরুর পর থেকেই সেরা সেরা তকমা জিতে আসছিল তাদেরও নম্বরের কিছুটা হেরফের হয়েছে।
প্রথম স্থান দখল করে নিয়েছে জি বাংলার সিরিয়াল ফুলকি। দ্বিতীয় স্থান দখল করেছে যুগ্মভাবে দুই সিরিয়াল জগদ্ধাত্রী এবং নিম ফুলের মধু। তৃতীয় স্থান দখল করে নিয়েছে গীতা এলএলবি। চার নম্বর স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। এবং পঞ্চম স্থানে রয়েছে তোমাদের রানী। ষষ্ঠ স্থানেও যুগ্মভাবে রয়েছে জল থই থই ভালোবাসা এবং কার কাছে কই মনের কথা সিরিয়াল। সপ্তম স্থানে রয়েছে লভ বিয়ে আজকাল। অষ্টম স্থানে রয়েছে তুঁতে। অন্যদিকে নবম স্থান দখল করে নিয়েছে সন্ধ্যা তারা ধারাবাহিক। দশম স্থানে রয়েছে রাঙা বউ।


টিআরপি তালিকায় নয়া চমক, দেখুন তালিকা
![]()
একনজরে দেখুন টিআরপি তালিকা
ফুলকি ৮.৫
জগদ্ধাত্রী ৮.১
নিম ফুলের মধু ৮.১
গীতা এল এল বি ৭.৩
অনুরাগের ছোঁওয়া ৭.২
তোমাদের রানী ৭.০
জল থই থই ভালোবাসা ৬.৭
কার কাছে কই মনের কথা ৬.৭
লাভ বিয়ে আজকাল ৬.৫
তুঁতে ৬.৮
সন্ধ্যাতারা ৬.২
রাঙা বউ ৫.৭







