নজরবন্দি ব্যুরো: চলতি বিয়ের মরশুমে আপনার বন্ধু হবু কনে! বন্ধুর বিশেষ দিনে তো আপনাকে হাজির থাকতেই হবে। কিন্তু অফিসে ছুটি নেই। তাই সারাদিনের ধকলের পর বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা? বন্ধুর বিয়ে বলে কথা, সাজ হতে হবে নজরকাড়া। শাড়ি, গয়না, মেকআপ, জুতো সবই বয়ে নিয়ে যেতে হচ্ছে অফিসে। মাত্র ১৫ মিনিটে কীভাবে নিজের সাজ (Wedding Guest Dress Ideas) সম্পূর্ণ করবেন? রইল কিছু সহজ টিপস।



আরও পড়ুন: ক্রিসমাসের বাজেটে লাগাম টানল প্রশাসন, গতবছরের তুলনায় কমলো প্রায় ২ কোটি!
অফিস যাওয়ার সময় একসঙ্গে সবকিছু বয়ে নিয়ে যাওয়া সহজ না। তাই চেষ্টা করুন বিয়ের অনুষ্ঠানের (Wedding Function) জন্য যে পোশাকটি বেছে রেখেছেন সকালেই সেটি পরে নেওয়ার। এখন শীত শীত ভাব থাকায় ভারী পোশাক হলেও খুব একটা সমস্যা হবে না। বন্ধুর বিয়েতে শাড়িটাই বেশি মানানসই। তবে আপনি যদি সামলাতে না পারেন সেক্ষেত্রে লেহেঙ্গা, শারারা কিংবা ডিজাইনার সালোয়ার পরতে পারেন।



লেহেঙ্গা (Lehenga), চুড়িদার পরলে ওড়নাটা স্টাইলিস ভাবে নেওয়ার চেষ্টা করবেন। ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। হাতে অল্প সময় নিয়ে ঝটপট সেরে ফেলতে পারেন। এছাড়া, সিল্ক, ক্রিপ, জর্জেট শাড়ি পরতে পারেন যেগুলি দেখতেও ভালো লাগে, সহজ পদ্ধতিতে পরে ফেলা যায়। যে পোশাকই (Dress) পরবেন সেটি যেন ভাল করে আয়রন করে নেবেন। নাহলে দেখতে ভালো লাগবে না।
অফিস থেকেই সোজা বন্ধুর বিয়েতে যাবেন? চটজলদি কীভাবে সাজবেন ১৫ মিনিটের মধ্যে?

পোশাকের সঙ্গে ম্যাচিং করে গয়না পরুন। শাড়ি কিংবা লেহেঙ্গার সাথে গলার হার, কানের, হাতে চুড়ি পরতে পারেন। চুড়িদার ও শারারার সাথে পরতে পারেন বড় ঝুমকো , ব্যাংগেল।








