Christmas: ক্রিসমাসের বাজেটে লাগাম টানল প্রশাসন, গতবছরের তুলনায় কমলো প্রায় ২ কোটি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডিসেম্বর মাস চলছে, আর কিছুদিন পরেই বড়দিন (Christmas)। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উৎসবের উদ্বোধন করে ফেলেছেন। এবং উৎসব সংক্রান্ত বিভিন্ন নিয়ম এবং কি কি পরিকল্পনা সমস্তটাই তিনি জানিয়েছিলেন গত ২২ ডিসেম্বর। ক্রিসমাস সংক্রান্ত আরো একটি বৈঠক করেন পর্যটক মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই বৈঠকেই তিনি ক্রিসমাসের বাজেট সম্পর্কে আলোচনা করেন। ক্রিসমাসের বাজেটে লাগাম টানল প্রশাসন

From Bow Barracks to New Town, city sets stage for New Year bash | Kolkata News - Times of India

আরও পড়ুন: গরু পাচার মামলায় নয়া মোড়! অনুব্রত ঘনিষ্ঠ Congress বিধায়ককে দিল্লি তলব ইডির

সম্প্রতি রবীন্দ্র সদনে কলকাতা (Kolkata) পুরসভা ও পর্যটন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে তিনি বৈঠকে বসেন। সেখানে তিনি বাজেট কাটছাঁটের কথা উল্লেখ করেন। চোর বড়দিন উৎসবের জন্য প্রায় ছয় কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছিল। চলতি বছরে তা কমিয়ে প্রায় 4 কোটিতে আনা হয়েছে।

Kolkata: Revellers make annual trip to Bow Barracks | Kolkata News - Times of India

কলকাতায় পার্ক স্ট্রীট (Park street) ছাড়াও বউবাজার বো ব্যারাকে ক্রিসমাস (Christmas) উৎসব পালন করা হয়। দুটি স্থান মিলিয়ে ক্রিসমাসের (Christmas) খরচ প্রায় অনেকটাই বেড়ে গিয়েছিল গত বছরে। কত বছরেই উৎসব চলেছিল বাইশে ডিসেম্বর থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত। এতদিন ধরে উৎসব পালন হওয়ার ফলে মোটা অংকের টাকা খরচ হয়েছিল। এ বছরে উৎসব পালনে দিনের সংখ্যাও কমিয়ে আনা হচ্ছে। বছরে ১২ তারিখের পরিবর্তে ৬ জানুয়ারি অব্দি ক্রিসমাস (Christmas) উৎসব পালন করা হবে। পুরসভা সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

ক্রিসমাসের বাজেটে লাগাম টানল প্রশাসন, গতবছরের তুলনায় কমলো প্রায় ২ কোটি!

Christmas 2022:From Park street to Bow Barracks; discover the top 3 churches, carnivals in Kolkata- with pics | Kolkata News, Times Now

এছাড়াও আগের বছর পার্ক স্ট্রিট (Park stree) এবং বো ব্যারাকে দুই জায়গাতেই বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিন টাঙ্গানো হয়েছিল। এই বছর তাতেও লাগাম টানা হচ্ছে। শুধুমাত্র উদ্বোধনের দুদিনই বড় পর্দার ব্যবস্থা করা হবে। তবে তা থাকবে বিশেষ কয়েকটি জায়গায়। আগের বারের মতো বিভিন্ন স্থানে স্ক্রিনের ব্যবস্থা থাকবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত