Anubrata Mondal: গরু পাচার মামলায় নয়া মোড়! অনুব্রত ঘনিষ্ঠ Congress বিধায়ককে দিল্লি তলব ইডির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ককে (Anubrata Close Congress MLA) দিল্লিতে তলব করল ইডি। বীরভূমের বোলপুরের তৃণমূলের একটি কার্যালয়ে ইতিমধ্যেই তদন্তকারীদের নজরে এসেছে। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। গরু পাচার মামলায় নতুন মোড় আসতে চলেছে! লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Anubrata Mondal: গরু পাচার মামলায় নয়া মোড়! অনুব্রত ঘনিষ্ঠ Congress বিধায়ককে দিল্লি তলব ইডির

আরও পড়ুন: সংসদের আতঙ্ক থেকে শিক্ষা! নিরাপত্তা বাড়ছে রাজ্য বিধানসভায়

বোলপুরের কার্যালয়ে বসতেন খোদ প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিলাসবহুল এই কার্যালয়ের তিনতলা ঘরে এসি লাগানো রয়েছে সর্বত্র। মেঝেতে মার্বেল, ফলস সিলিং এবং পুরো কার্যালয়টি সিসিটিভির আওতায়। এই কার্যালয় থেকে শুরু করে অনুব্রতর কালী ঠাকুরের ৬০০ ভরির বেশি সোনার গয়না কেনার টাকার উৎস জানতে চাইছে ইডি। চলতি সপ্তাহেই কংগ্রেস বিধায়ককে দিল্লিতে (Delhi) হাজিরা দিতে বলা হয়েছে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূমে ওই কংগ্রেস বিধায়কের সক্রিয়তা বেড়েছিল। নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ৫ গুণ বেড়েছে। কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে যেতে বলা হয়েছে। সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখবে তদন্তকারী সংস্থা।

Anubrata Mondal: গরু পাচার মামলায় নয়া মোড়! অনুব্রত ঘনিষ্ঠ Congress বিধায়ককে দিল্লি তলব ইডির

ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডল আসানসোলের জেলে থাকাকালীন ওই কংগ্রেস বিধায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। এই বিষয়টি নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। কয়েকটি ভুয়ো কোম্পানি খুলে গরু পাচারের (Cattle Smuggling Case) কালো টাকা সাদা করতে সাহায্য করেছিলেন এই কংগ্রেস বিধায়ক। টাকার লেনদেন কোথায় কোথায় হত, তাও জানতে চাওয়া হবে।

গরু পাচার মামলায় নয়া মোড়! অনুব্রত ঘনিষ্ঠ কংগ্রেস বিধায়ককে দিল্লিতে তলব করল ইডি

Anubrata Mondal: গরু পাচার মামলায় নয়া মোড়! অনুব্রত ঘনিষ্ঠ Congress বিধায়ককে দিল্লি তলব ইডির
Anubrata Mondal: গরু পাচার মামলায় নয়া মোড়! অনুব্রত ঘনিষ্ঠ Congress বিধায়ককে দিল্লি তলব ইডির

প্রসঙ্গত, অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে তলব করা হয়েছে দিল্লিতে ইডির সদর দফতরে। বোলপুর পুরসভার ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলাকে তলব করেছে ইডি (ED)। এছাড়া আরও তিনজনকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। এই চারজনই বীরভূমের প্রাক্তন জেলা সভাপতির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত