নজরবন্দি ব্যুরো: সংসদ হামলার দিনেই আতঙ্ক ছড়ায় লোকসভায়। আচমকাই দুই যুবক দর্শকাসন থেকে ঝাঁপ দেয়। অধিবেশন চলাকালীন লোকসভার অন্দরে ধোঁয়ার আতঙ্ক ছড়ায়। এই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে বিধানসভায় নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। এই কথা জানিয়েছেন রাজ্য বিধানসভার (WB Assembly Security) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা মাফিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও খবর।



আরও পড়ুন: বাংলাজুড়ে শীতের কাঁপুনি, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, এই আবহাওয়া কতদিন, রইল পূর্বাভাস
বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বলেন, ‘আমাদের বিধানসভা অধিবেশন চলাকালীন কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। প্রশিক্ষণ দেওয়ার পর অতিরিক্ত নিরাপত্তাকর্মী বিধানসভায় নিয়োগ করা হয়। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের সময় আমাদের নিরাপত্তারক্ষীরাই থাকেন।’ শূন্যপদগুলিতে দ্রুত নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন স্পিকার। রাজ্য বিধানসভায় নিরাপত্তাকর্মীদের বেশ কিছু পদ এখনও খালি রয়েছে। সূত্রে খবর, বিধানসভায় ৬০ জন কর্মী থাকার কথা বলা হলেও বর্তমানে সেই সংখ্যাটা ২৪ জন। বলা যায়, অর্ধেক পদ খালি রয়েছে। এই বিষয়টি স্বীকার করেছেন খোদ স্পিকারও। তাই শূন্য পদ গুলি ভরাট করার প্রক্রিয়ায় তৎপর বিধানসভা।

এই মুহূর্তে বিধানসভার নিরাপত্তা কেমন ভাবে চলছে? এনিয়ে স্পিকার জানান, ‘বিধানসভার অধিবেশন শুরুর আগে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিধানসভা কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের (Kolkata Police) থেকে বেশ কিছু কর্মীকে প্রশিক্ষণ দিয়ে বিধানসভার অধিবেশনের সময় নিরাপত্তার কাজে ব্যবহার করা হয়।’


সংসদের আতঙ্ক থেকে শিক্ষা! নিরাপত্তা জোরদার হচ্ছে রাজ্য বিধানসভায়

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার (১৩ ডিসেম্বর) অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে দুজন অজ্ঞাতপরিচয় যুবক ঢুকে পড়ে। লোকসভার (Loksabha) ভিতরেই কাঁদানে গ্যাসের খোলা ছুঁড়ে মারে। হলুদ রঙয়ের ধোঁয়ার জেরে সকলের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়ে সংসদের নিরাপত্তা ব্যবস্থা।








