Weather Update: বাংলাজুড়ে শীতের কাঁপুনি, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, এই আবহাওয়া কতদিন, রইল পূর্বাভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে বাংলা জুড়ে ক্রমশ কমছে তাপমাত্রার অঙ্ক। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে। আগামী চার পাঁচদিন আবহাওয়ার (Weather Update of 14 December) পরিবর্তন হবে না। পশ্চিমের জেলাগুলিতে ১১ ডিগ্রিতে নেমেছে পারদ। শীতে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ। একাধিক জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি ছুঁয়েছে। শীতে কাঁপছে বঙ্গবাসী। কোনও সিস্টেম না থাকায় উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া আসছে, যার ফলে শীতের হিমেল হাওয়া বইছে বঙ্গে।

আরও পড়ুন: শীতে ওজন কমানো এখন সহজ, ৪ পানীয়তেই রয়েছে মুশকিল আসান 

আলিপুর আবহাওয়া (Weather Office) দফতর জানিয়েছে, আজ, ১৪ ডিসেম্বর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রিতে। শহরের তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও কমবে। রীতিমত হাড় কাঁপানো ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়া বদলাতে পারে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।

weather 7

দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের দাপুটে ব্যাটিং অব্যাহত থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই ফলে জেলাগুলিতে উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করতে পারবে। তবে দক্ষিণে এখনই শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গিয়েছে। আগামী কয়েকদিনও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কম থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ বদলের কোনও সম্ভাবনা নেই।

Weather Update: বাংলাজুড়ে শীতের কাঁপুনি, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, এই আবহাওয়া কতদিন, রইল পূর্বাভাস

দার্জিলিং, কালিম্পং- উত্তরবঙ্গের (North Bengal) এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। উত্তরে পারদ নিম্নমুখী। দার্জিলিংয়ের তাপমাত্রা অনেক আগেই পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। মরশুমের প্রথম তুষারপাত হয়েছে পাহাড়ে।

বাংলাজুড়ে শীতের কাঁপুনি, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, রইল আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: বাংলাজুড়ে শীতের কাঁপুনি, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, এই আবহাওয়া কতদিন, রইল পূর্বাভাস
Weather Update: বাংলাজুড়ে শীতের কাঁপুনি, ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশ, এই আবহাওয়া কতদিন, রইল পূর্বাভাস

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের (Bangladesh) উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ (West Bengal), অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, অসম ও মেঘালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন