Weight Loss: শীতে ওজন কমানো এখন সহজ, ৪ পানীয়তেই রয়েছে মুশকিল আসান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতের আমেজ এসে গিয়েছে। ধীরে ধীরে কমছে পারদ। এই সময় খাওয়া দাওয়াটা বেশ জমিয়েই হয়। সকালের জল খাবার থেকে শুরু করে সারাদিনে গরম গরম সুস্বাদু খাবার পেলে আর কি চাই! কড়াইশুটির কচুরি, নলেন গুড়, কমলালেবু, আরও কত কি, সব মিলিয়ে শীতের মরশুম হয়ে উঠে জমজমাট। এই সময়েই অনেকে আবার বনভোজন করতে ভালোবাসেন। সেখানেও কবজি ডুবিয়ে খাওয়া তো থাকছেই। কিন্তু এসবের মধ্যেই যে শরীরে মেদ বাড়ছে, সে খেয়াল আছে। শীতকালে ওজন কমাতে কয়েকটি গরম পানীয়র উপর ভরসা করতে পারেন।

Weight Loss: শীতে ওজন কমানো এখন সহজ, ৪ পানীয়তেই রয়েছে মুশকিল আসান

আরও পড়ুন: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই লোকসভায় আতঙ্ক, আটক ২, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

শীতকালে তাজা শাক-সবজি ও ফল শরীরে পুষ্টি যোগায়। এই মরশুমের নিজস্ব কিছু সবজি ও ফল রয়েছে। আমরা শুনে আসছি, শীতকাল মানেই কড়াইশুটি, মুলো, ফুলকপি, বীট-গাজর, সিম ইত্যাদি। এই সব মৌসুমি শাক-সবজি আমাদের স্বাস্থ্যের পক্ষে পুষ্টিকর। শরীরে ভিটামিন, মিনারেলসের চাহিদা পূরণ করতে পারে। কিন্তু শুধু খাবারেই হবে না, এই সময় শরীরকে হাইড্রেশন দেওয়া প্রয়োজন। সেই চাহিদা পূরণ করতে পারবে একমাত্র পানীয়। শীতকালে অনেকের মধ্যে জল খাওয়ার প্রবণতা কম দেখা যায়। শরীর হাইড্রেট না থাকলে ওজন কমানো কঠিন। তাই এমন ৪ টি পানীয়ের সন্ধান রইল, যা ওজন কমাবে এবং শরীরকে উষ্ণ রাখবে। পাশাপাশি শরীরে জলের চাহিদা পূর্ণ হবে।

Weight Loss: শীতে ওজন কমানো এখন সহজ, ৪ পানীয়তেই রয়েছে মুশকিল আসান

(১) এক গ্লাস জলে অর্ধেক লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে পান করুন। এই পানীয়তে ভিটামিন সি রয়েছে যা আমাদের দেহের মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে। এছাড়া মধুতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে।
(২) ওজন কমাতে পান করতে পারেন গরম দারুচিনির চা। গরম জলে দারুচিনি গুঁড়ো বা কাঠি দিয়ে ফুটিয়ে নিন। মধু মিশিয়ে নিতে পারেন। এই পানীয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

শীতে ওজন কমানো এখন সহজ, সমাধান রয়েছে হাতের মুঠোয়, বানিয়ে নিন এই পানীয়গুলি

Weight Loss: শীতে ওজন কমানো এখন সহজ, ৪ পানীয়তেই রয়েছে মুশকিল আসান
Weight Loss: শীতে ওজন কমানো এখন সহজ, ৪ পানীয়তেই রয়েছে মুশকিল আসান

(৩) ওজন কমানোর জন্য গ্রিন টির বিকল্প নেই। শীত-গ্রীষ্ম-বর্ষা, বারো মাস এই পানীয় অনেকে খেয়ে থাকেন। দিনে তিন-চার কাপ গ্রিন টি পান করলে মেদ গলতে বাধ্য। গ্রিন টির মধ্যে ক্যাটেচিন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করবে।
(৪) শীতের দিনে ঠাণ্ডা, সর্দি, কাশির সমস্যা বেশি হয়। ওজন কমানোর পাশাপাশি শরীরকে রোগমুক্ত রাখা প্রয়োজন। এক্ষেত্রে কাজে আসবে আদা চা। গরম জলে আদা থেঁতো করে ফুটিয়ে নিন। এরপর চা ছেঁকে মধু মিধিয়ে পান করুন। আদা চা ইমিউনিটি বাড়াবে এবং খাবার হজম করাতেও সাহায্য করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত