Perliament: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই লোকসভায় আতঙ্ক, আটক ২, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ১৩ ডিসেম্বর। ২০০১ সালের আজকের দিনেই সংসদ ভবনে জঙ্গি হামলা হয়েছিল। ২২ বছর পর ফের কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হল। ধোঁয়ায় ঢাকল লোকসভায় অন্দরে। আতঙ্ক ছড়াল। এই ঘটনায় আটক করা হয়েছে দুই যুবককে। এরপর সংসদের (Perliament attack on this day) কার্যক্রম দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি রাখা হয়।

Perliament: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই লোকসভায় আতঙ্ক, আটক ২, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আরও পড়ুন: BJP বিধায়কদের রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

সংসদে চলছে শীতকালীন অধিবেশন (Perliament Winter Session)। সাংসদরা উপস্থিত ছিলেন। বুধবার অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে দুজন অজ্ঞাতপরিচয় যুবক ঢুকে পড়ে। তাঁদের কাছে গ্যাস ছোড়ার সরঞ্জাম ছিল বলে অভিযোগ। অধিবেশনের মাঝেই তারা দর্শকাসন থেকে আচমকা লাফ মারেন। সেইসময় বক্তব্য রাখছিলেন সাংসদ খগেন মূর্মূ। লোকসভার (Loksabha) ভিতরেই কাঁদানে গ্যাসের খোলা ছুঁড়ে মারে। হলুদ রঙয়ের ধোঁয়ার জেরে সকলের মধ্যে আতঙ্ক ছড়ায়। মুহূর্তে হুলস্থূল শুরু হয়ে যায়। সাংসদদের মধ্যে লোকসভা কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

3 20

তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে বলেন, ‘এই হামলায় তাঁরা হতভম্ব হয়ে পড়েন। অজ্ঞাতপরিচয়ের যুবকেরা গুলি চালাতে পারে বলেও আতঙ্ক তৈরি হয়।’ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘দুই হামলাকারী আচমকা দর্শকাসন থেকে লাফ মারে। প্রথমে মনে করা হয়েছিল, কেউ লাফ মেরেছে। কিন্তু পরে দেখা যায় ব্যাপারটা অন্য।’ এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দুজন যুবক কীভাবে জুতোয় গ্যাস ক্র্যাকার নিয়ে ভিতরে প্রবেশ করল তা নিয়েও প্রশ্ন ওঠে। আটকদের কাছ থেকে স্মোক গ্রেনেড বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।

সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই লোকসভায় আতঙ্ক, আটক ২

Perliament: সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই লোকসভায় আতঙ্ক, আটক ২, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনেই লোকসভায় আতঙ্ক, আটক ২, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলা হয়। পাঁচজন সশস্ত্র হামলাকারীর হামলায় ছয়জন দিল্লি পুলিশ, দুজন পার্লামেন্ট সিকিউরিটি সার্ভিসের কর্মী নিহত হয়। এই ঘটনার ফলে ভারত-পাকিস্তানের সম্পর্কে চিড় ধরেছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত