Serial TRP: নতুন হয়েও বাজিমাত করল অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালবাসা’, দেখুন টিআরপি তালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতিবারের মত এবারেও বেড়িয়ে গেল এই সপ্তাহের টিআরপি তালিকা। তবে পুজোর মাঝেও কিন্তু দর্শকদের মধ্যে ধারাবাহিক দেখার উৎসাহ একবিন্দু কমেনি। তা টিআরপি তালিকা দেখলেই বোঝা যায়। এই সপ্তাহের টিআরপি তালিকায় কারা করল বাজিমাত? নতুনদের ভিড়ে কী চাপা পরে গেল পুরনোরা?

আরও পড়ুনঃ ‘ওইদিন খুব কাঁদব’ সামনেই ইরার বিয়ে, কন্যার জন্য আবেগঘন আমির

এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁওয়া। এই ধারাবাহিকে গল্পের পরিবর্তন হয়েছে বেশ খানিকটা। মিশকা আবার নতুন রুপে সূর্য দীপার জীবনে এসেছে নতুন ঝড় নিয়ে। অন্যদিকে এই ধারাবাহিকে আগমন হয়েছে আরও এক নতুন ভিলেনের। ফলে গল্পটি বেশ মনে ধরেছে অনুরাগীদের।

নতুন হয়েও বাজিমাত করল অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালবাসা’, দেখুন তালিকা
নতুন হয়েও বাজিমাত করল অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালবাসা’, দেখুন তালিকা

 

 

অন্যদিকে দ্বিতীয় স্থান আবার ফিরে পেয়েছে জগদ্ধাত্রী। বেশ কয়েকদিন ধরে টিআরপি তালিকা অনেক কমে গিয়েছিল এই ধারাবাহিকের। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। এই ধারাবাহিক শুরুর প্রথম থেকেই তার তৃতীয় স্থান বজায় রেখে দিয়েছে। অন্যদিকে নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালবাসা’ও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই কদিনেই। এই সপ্তাহে এই ধারাবাহিক জায়গা করে নিল প্রথম দশে।

নতুন হয়েও বাজিমাত করল অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালবাসা’, দেখুন তালিকা

1608693 h 325d0ee20b23

এক নজরে দেখুন এই সপ্তাহের টিআরপি তালিকা।
প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁওয়া প্রাপ্ত নম্বর ৮.৫
দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৭.৮
তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৭.৮
চতুথ স্থানে রয়েছে নিম্ফুলের মধু। প্রাপ্ত নম্বর ৭.৮
পঞ্ছম স্থানে রয়েছে কার কাছে রই মনের কথা। তাদের প্রাপ্ত নম্বর ৭.২
ষষ্ঠ স্থানে রয়েছে সন্ধ্যাতারা। তাদের প্রাপ্ত নম্বর ৭.২
সপ্তম স্থানে রয়েছে হরগৌরি প্রাইস হোটেল। তাদের প্রাপ্ত নম্বর ৬.৮
অষ্টম স্থানে রয়েছে রাঙা বউ। তাদের প্রাপ্ত নম্বর ৬.৫
নবম স্থানে রয়েছে তুঁতে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৫
দশম স্থানে রয়েছে লাভ বিয়ে আজকাল। তাদের প্রাপ্ত নম্বর ৬.৫

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত