Amir Khan: ‘ওইদিন খুব কাঁদব’ সামনেই ইরার বিয়ে, কন্যার জন্য আবেগঘন আমির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসছে বিয়ের মরশুম। আর এই বিয়ের সিজনেই সাতপাকে বাঁধা পরতে চলেছে আমির কন্যা ইরা। দিনক্ষণ সব পাকা। বিয়ের খবর সামনে আসতেই আবেগঘন হয়ে পরলেন অভিনেতা। জানালেন মেয়ের বিয়ের দিন খুব কাঁদবেন তিনি। নিজের মুখেই অনুরাগীদের সেই কথা জানালেন।

আরও পড়ুনঃ খড়িকে বাদ দিতেই বিপত্তি! পুজোর মুখেই বন্ধ হতে চলেছে গাঁটছড়া?

গত বছরের ১৮ নভেম্বর নূপুর শিখরের সঙ্গে ইরা বাগদান সারেন। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষক। এর পরেই বিয়ের জন্য দিন ঠিক করা হয়েছিল চলতি বছরের ৩ অক্টোবর। তবে কোন কারনে সেই বিয়ের তারিখ পিছিয়ে যায়। এর পর চূড়ান্ত করা হয় তারা ২০২৪ সালের ৩ জানুয়ারি বিয়ে করবেন।

download 1 7

ফলে সময় কিন্তু আর খুব বেশিদিন নেই। জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। সেই কথাই জানাচ্ছেন আমির। এই মুহূর্তে অভিনয় জীবন থেকেও বিরতি নিয়েছেন তিনি। তাই পুরো সময়টাই দিচ্ছেন নিজের মেয়েকে। আর বেশিদিন কাছে পাবেন না মেয়েকে তাই যতটা পারছে সময় কাটিয়ে নিচ্ছেন।

‘ওইদিন খুব কাঁদব’ বিয়ের দিন খুব কাঁদবেন আমির

download 10

আমির খান এও জানিয়েছেন জামাইকে পেয়ে তিনি খুব খুশি। তিনি একেবারে মনের মত জামাই পেয়েছেন। তিনি আক সাক্ষাৎকারে এও জানান যে বেশ কিছু বছর ধরে তার মেয়ে অবসাদে ভুগছিলেন। সেই সময় সবদিক থেকে পাশে ছিলেন। তাকে রীতিমত অবসাদ থেকে বের করে এনেছেন নূপুর। এখন কেবল চারহাত এক হওয়ার অপেক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত