Solanki Roy: খড়িকে বাদ দিতেই বিপত্তি! পুজোর মুখেই বন্ধ হতে চলেছে গাঁটছড়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিনের পথচলা এবার শেষ হতে চলেছে। সকলের প্রিয় ধারাবাহিক গাঁটছড়া নাকি পুজোর মুখেই বন্ধ হতে চলেছে। এমনটাই তথ্য পাওয়া গেল। তবে তার পাশাপাশি উঠে এলো আরও এক বিস্ফোরক তথ্য খড়িকে বাদ দিতেই নাকি গাঁটছড়া দেখার উৎসাহ কমেছে অনুরাগীদের মধ্যে। সেই জন্যই নাকি বন্ধের মুখে গাঁটছড়া।

আরও পড়ুনঃ জল্পনা নিয়ে মুখ খুললেন সামান্থা, নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক কি জোড়া লাগছে?

কিন্তু খড়িকে নাকি কেউ বাদ দেননি। বরং তিনি নিজের ইচ্ছাতে ধারাবাহিক থেকে সরে এসেছেন। কিন্তু হঠাৎ করে কী এমন হল যে ১৮ সপ্তাহ ধরে টানা বেঙ্গল টপার হওয়া ধারাবাহিক থেকে সরে আসতে হল হল? এই নিয়ে বেশ কিছু জায়গায় মুখ খুলেছেন খুলেছিলেন অভিনেত্রী তিনি জানিয়েছিলেন তার একটু ব্রেক প্রয়োজন। তাই নিজের শরীরের যত্ন নিতেই তিনি সেই ধারবাহিক থেকে সরে আসেন।

খড়িকে বাদ দিতেই বিপত্তি! বন্ধ হয়ে যাচ্ছে গাঁটছড়া
খড়িকে বাদ দিতেই বিপত্তি! বন্ধ হয়ে যাচ্ছে গাঁটছড়া

তবে একথা সত্য যে শোলাঙ্কি ধারাবাহিক ছাড়ার পর থেকেই আমূল পরিবর্তন এসেছে টিআরপি তালিকায়। টিআরপি তালিকা কমতে কমতে একেবারে তলানি তে ঠেকেছে। তবে টিআরপি তালিকা ঠেকানোর জন্য খড়ির জায়গা নিতে আনা হয় শ্রীপর্ণাকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আসলে কারোর জায়গা কেউ নিতে পারেনা। ফলে অবশেষে চ্যানেল করতিপক্ষ ধারবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেন।

খড়িকে বাদ দিতেই বিপত্তি! বন্ধ হয়ে যাচ্ছে গাঁটছড়া

1111809 h e38cacc75d0c

এবার নাকি এই স্লটে আনা হবে অন্য কোন নতুন ধারাবাহিক। তবে এই প্রসঙ্গে কোন রকম ভাবে মুখ খোলেননি ধারাবাহিকের কেউ। এমনকি কী সিরিয়াল নির্মাতাদের তরফ থেকেও কিছু জানানো হয়নি। তবে এখনও অবধি ধারাবাহিকের প্রচার চলছে। জানা যাচ্ছে আরও বেশ কিছুদিন চলবে তার প্রচার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত