Samantha Naga: জল্পনা নিয়ে মুখ খুললেন সামান্থা, নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক কি জোড়া লাগছে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে নাগা চৈতন্য এবং সামান্থার সম্পর্ক নাকি আবার জোড়া লাগতে চলেছে। তাদের দত্তক নেওয়া হ্যাশ নাকি তাদের আবার একসঙ্গে করেছে। তবে এই প্রসঙ্গে কিন্তু সামান্থা বা নাগা কেউই মুখ খোলেননি। তবে অবশেষে অপেক্ষার অবসান মুখ খুললেন সামান্থা।

আরও পড়ুনঃ প্রথম পছন্দ ছিলেন না Amitabh Bachchan, অন্যদের ফিরিয়ে দেওয়া এই ছবিগুলি তাঁকে বানিয়েছে সুপারস্টার

কিছু দিন আগে নিজের সামাজিক মাধ্যমে নাগা একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছিল হ্যাশ এর সঙ্গে সে নিজের বাড়িতে রয়েছে। এর থেকে অনুরাগীরা অনুমান করেছিলেন যে তারা হয়তো আবার কাছাকাছি আসছেন। অনেকে আবার ভেবেছিলেন সামান্থা বেশ কিছুদিনের জন্য বিদেশে যাবেন আর সেই কারনেই নাকি তিনি নাগার কাছে হ্যাশ কে রেখে গিয়েছিলেন।

জল্পনা নিয়ে মুখ খুললেন সামান্থা, সম্পর্ক জোড়া লাগছে না
জল্পনা নিয়ে মুখ খুললেন সামান্থা, সম্পর্ক জোড়া লাগছে না

তবে আবার নিরাস হতে হল অনুরাগীদের। কারন সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে ধরা পরেন অভিনেত্রী। আর নাগার জন্য করা ট্যাটু তার শরীরে দেখা যায়নি। মানে তিনি ট্যাটুটি রিমুভ করেছেন। সামান্থা তার বুকের ডানদিকে একটি ট্যাটু করেছিলেন ‘চৈ’ যা নাগার নামের একটি অংশ।

জল্পনা নিয়ে মুখ খুললেন সামান্থা, সম্পর্ক জোড়া লাগছে না

images 2 9

ফলে তাদের সম্পর্ক জোড়া লাগার যে সম্ভাবনা নেই তা টের পেয়েছেন অনুরাগীমহল। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালে তারা একে অপরের গলাতে মালা দিয়েছিলেন। যদিও তাদের প্রেমের সম্পর্ক ছিল আরও আগের। এবং তার আগেও ছিল বন্ধুত্বের সম্পর্ক। তবে সেই সম্পর্ক বেশিদিন টিকল না ২০২১ সালেই তারা নিজের মধ্যে বিচ্ছেদ আনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন