প্রথম পছন্দ ছিলেন না Amitabh Bachchan, অন্যদের ফিরিয়ে দেওয়া এই ছবিগুলি তাঁকে বানিয়েছে সুপারস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত কয়েক দশক ধরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা ধরে রেখেছেন বলিউডের প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। বলিউডে এই নামটাই যথেষ্ট, ছোট থেকে বড় প্রত্যেকেই তাঁর মধ্যে অনুপ্রেরণা খুঁজে পান। আজ অমিতাভের ৮১ তম জন্মদিন। আজ বলিউডের ‘শেহেনশাহ’ হলেও অভিনয় জীবনের শুরুটা মোটেও ভালো ছিল না। একটানা ১১ টা ছবি ফ্লপ ছিল তাঁর। কিন্তু অন্য অভিনেতাদের ফিরিয়ে দেওয়া ছবির প্রস্তাব ‘বিগ বি’-র জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। জেনে নিন সেই ছবিগুলি কী কী?

আরও পড়ুন: প্রকাশ্যে ‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্য, রণবীরের ঠোঁটে-ঠোঁট রশ্মিকার

১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ নামক ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে অমিতাভ বচ্চনের। এরপর নায়ক হিসেবে তাঁর ১১ টি ছবি ফ্লপ করে। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘জাঞ্জির’ ছবি তাঁর অভিনয় জীবনে মোড় ঘুরিয়ে দেয়। সফলতার পাশাপাশি অমিতাভ হয়ে ওঠেন বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ (Angry Young Man)। পুলিশ অফিসার বিজয় খান্নার চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ। তবে জাভেদ আখতার একসময় জানিয়েছিলেন, অমিতাভ বচ্চন বিজয় খান্নার চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন না। একাধিক অভিনেতা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় শেষ পর্যন্ত তাঁর কাছে প্রস্তাব পাঠানো হয়।

প্রথম পছন্দ ছিলেন না Amitabh Bachchan, অন্যদের ফিরিয়ে দেওয়া এই ছবিগুলি তাঁকে বানিয়েছে সুপারস্টার

একইভাবে ‘দিওয়ার’ ছবিটিও অমিতাভের শিকেয় ছেড়ে। জানা যায়, রাজেশ খান্না ছবির প্রস্তাব ফিরিয়ে দিলে নির্মাতারা অমিতাভের কাছে যায়। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি অমিতাভের কেরিয়ারের অন্যতম সফল ছবি। ভারতের সর্বকালের শ্রেষ্ঠ বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র হিসেবে চিহ্নিত ‘শোলে’ ছবির জন্যও অমিতাভ বচ্চন প্রথম পছন্দ ছিলেন না। ‘জয়’ চরিত্রটি আরেক অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে মাথায় রেখে ভাবা হয়েছিল। কিন্তু কিছু কারণ বশত তিনি রাজি না হওয়ায় চরিত্রের প্রস্তাব যায় অমিতাভের কাছে। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত রমেশ সিপ্পি পরিচালিত এই ছবি আজও সিনেপ্রেমীদের পছন্দের তালিকায় প্রথম সারিতে জায়গা ধরে রেখেছে।

প্রথম পছন্দ ছিলেন না Amitabh Bachchan, অন্যদের ফিরিয়ে দেওয়া এই ছবিগুলি তাঁকে বানিয়েছে সুপারস্টার

‘ডন’ (১৯৭৮) সিনেমার কথা তো অবশ্যই দর্শকদের মনে থাকবে। বিজয় চরিত্রে আরও একবার দেখা যায় তাঁকে। ‘ডন’ ছবির জন্য পরিচালক চন্দ্র বরোতের প্রথম পছন্দ ছিলেন ধর্মেন্দ্র। তবে তিনি ছবিটি করতে পারেননি। এরপর একে একে জিতেন্দ্র ও দেব আনন্দ প্রস্তাব ফিরিয়ে দেন। অবশেষে অমিতাভের কাছে আসে এই সুবর্ণ সুযোগ।

প্রথম পছন্দ ছিলেন না Amitabh Bachchan, অন্যদের ফিরিয়ে দেওয়া এই ছবিগুলি তাঁকে বানিয়েছে সুপারস্টার

প্রথম পছন্দ ছিলেন না Amitabh Bachchan, অন্যদের ফিরিয়ে দেওয়া এই ছবিগুলি তাঁকে বানিয়েছে সুপারস্টার
প্রথম পছন্দ ছিলেন না Amitabh Bachchan, অন্যদের ফিরিয়ে দেওয়া এই ছবিগুলি তাঁকে বানিয়েছে সুপারস্টার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত