Ranbir Rashmika: প্রকাশ্যে ‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্য, রণবীরের ঠোঁটে-ঠোঁট রশ্মিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিনী ছবির জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তবে দক্ষিনী ছবির পাশাপাশি এখন তিনি বলিউডেও প্রভাব বিস্তার করেছেন। ডিয়ার কমরেড ছবিতে কাজ করে তিনি সকলের নজরে এসেছিলেন। সম্প্রতি রনবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ “ওজনটা তো আগে কমাতে দিন” ক্যামেরা সামনে অপ্রস্তুত বিপাশা

ছবি এখনও মুক্তি পায়নি। তবে সামনে এল ছবির গানের একটি দৃশ্য। যা প্রকাশ্যে আসতেই রেগে আগুন অনুরাগীরা। গানে দেখা যাচ্ছে রণবীরের ঠোঁটে-ঠোঁট রশ্মিকার। ‘হুয়া ম্যায়’ গানের দৃশ্য শোরগোল ফেলেছে সামাজিক মাধ্যমে। এমনকি রণবীরের ঠোঁটে রশ্মিকার ঠোঁট দেখে সিনেমাটিকে বয়কট করার কথাও বলেন রনবীর অনুরাগীরা।

প্রকাশ্যে 'অ্যানিম্যাল' ছবির দৃশ্য, তবে চটে গেলেন অনুরাগীরা
প্রকাশ্যে ‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্য, তবে চটে গেলেন অনুরাগীরা

গোটা গানের সিনটিতে রনবীর কাপুর এবং রশ্মিকার চুম্বনের বেশ কয়েকটি দৃশ্য রয়েছে। এমনকি গানের পোস্টারেও হেলিকাপ্টারে বসে দুজনের চুম্বনের দৃশ্য রয়েছে। রাশ্মিকাকে প্লেনে করে উড়িয়ে দূর বরফ আর পাহাড়ের দেশে বিয়ে করে রনবীর। পাহাড়ে রাশ্মিকাকে লাল পেড়ে সাদা শাড়ি এবং রনবীরকে সাদা পাঞ্জাবী পরে দেখতে পাওয়া যায়।

প্রকাশ্যে ‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্য, তবে চটে গেলেন অনুরাগীরা

প্রকাশ্যে 'অ্যানিম্যাল' ছবির দৃশ্য, তবে চটে গেলেন অনুরাগীরা

 

এই মুহূর্তে ছবির পোস্টার মুক্তি পেয়েছে হিন্দি ভাষাতে। পরবর্তীকালে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালামসহ বিভিন্ন ভাষাতে মুক্তি পাবে এই ছবি। এই মুহূর্তে এই গানটি আপনারা ইউটিউবে দেখতে পাবেন। তবে এই গানের দৃশ্য দেখে খুব একটা কিন্তু খুশি নন অনুরাগীরা। অনেকে সেই গানের ভিডিওর নিচেই কমেন্ট করে ফেলেছে আলিয়ার সঙ্গে সম্পর্কে ফাটল লাগল বলে। অনেকে আবার বললেন এটি কোন গান নাকি চুমু খাওয়ার দৃশ্য। তবে বেশ কয়েকজন অনুরাগী রনবীর এবং রাশ্মিকার জুটি দেখে বেশ খুশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত