নজরবন্দি ব্যুরোঃ সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সদ্য বলা ভুল হবে গতবছর নভেম্বর মাসে তার কোল আলো করে কন্যা সন্তান জন্ম নেয়। মা হওয়ার সময় অনেকেই ওজন বৃদ্ধি হয়। বিপাশারও বিপুল পরিমানে ওজন বেড়ে গিয়েছে। যার ফলে তাকে গত এক বছর ধরে বেশ কটাক্ষের শিকার হতে হয়েছিল। এবার ক্যামেরার সামনে ধরা পরে অভিনেত্রী বেশ অপ্রস্তুত।
আরও পড়ুনঃ পূজোর আগেই ছাদনাতলায় মিমি! পাত্রের নামও জানালেন অভিনেত্রী?


পাপারাৎজিদের আটকে বললেন “আরে, ওজনটা তো কমাতে দিন”। এই মুহূর্তে বিপাশা রয়েছে ওজন কমানোর জার্নিতে। রোজ জোরকদমে করছেন জিম। লক্ষ ওজন কমানো। সম্প্রতি সেই জিমে যাওয়ার পথেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পরেন তিনি। তবে রেগে যাননি একদমই তিনি হাসি মুখেই তাদের উত্তর দিয়ে গাড়িতে উঠে যান অভিনেত্রী।

কারন গত একবছর ধরে অভিনেত্রীকে ওজনের জন্য কম কথা শুনতে হয়নি। এমনকি সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করলেও তার দিকে ধেয়ে আসতো কটাক্ষের ঝড়। যদিও এইসব বডিসেমিংকে কখনই বিশেষ পাত্তা দেননি তিনি। কারন তার এই ওজন বৃদ্ধি হওয়া মা হওয়ারই অংশ।


“ওজনটা তো আগে কমাতে দিন” ছবি তুলতে নারাজ অভিনেত্রী

এর আগে বহুবার বহু সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন তার জীবনের প্রথম প্রায়োরিটি হল তার মেয়ে দেবী। এমনকি কাজে থাকলেও তিনি কখন মেয়ের সাথে সময় কাটাতে পারবেন সেই কথাই ভাবেন।








