নজরবন্দি ব্যুরোঃ শুটিং সেটে চোট পাওয়া কিন্তু নতুন কোন বিষয় নয়। প্রায়শই নায়ক নায়িকারা অ্যাকশন দৃশ্যে কাজ করার সময় আহত হন। সম্প্রতি জনপ্রিয় বাংলা ধারাবাহিক জগদ্ধাত্রীর শুটিং করছিলেন সেই সিরিয়ালেরই নায়ক ‘স্বয়ম্ভু’। সেই সময়ই চোট পান অভিনেতা।
আরও পড়ুনঃ “সহজে হজম করা যায়না”, প্রথম বার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেই বিরক্ত আবীর!


অভিনেতার এই চোট পাওয়ার ঘটনা শুনে কিন্তু অনুরাগীদের মধ্যে বেশ উদ্বেগ ছড়িয়ে পরেছে। এখন অভিনেতা কেমন আছে? চোট কতটা গুরুতর! এই বিষয়গুলি জানার জন্যও ভক্তকুল কৌতূহলী হয়ে পরেছে। তবে সুত্র মারফত জানা গিয়েছে ‘স্বয়ম্ভু’ এখন বেশ কিছুটা সুস্থ রয়েছে। চোট ওতটা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরেই আবার কাজে মন দিয়েছেন।

জগদ্ধাত্রী সিরিয়াল কিন্তু মুলত অ্যাকশন সিকোয়েন্স নিয়েই তৈরি। শুটিংয়ের বেশিরভাগ দৃশ্যেই দেখানো হয় মারামারি। ফলে চোট পাওয়াটা খুব স্বাভাবিক। তবে এই অ্যাকশন দৃশ্য শুট করা কিন্তু দর্শকদের জন্যই। কারন তারা এইধরনের সিন দেখতে খুব পছন্দ করেন।



দর্শকদের ভালবাসায় এই ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকায় সর্বদাই শীর্ষে থাকে। এই সপ্তাহেও টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালের দাপটে অন্য কোন সিরিয়াল আশেপাশে আসার সুযোগও পায়না।
শুটিং সেটে গুরুতর জখম জগদ্ধাত্রী ধারাবাহিকের ‘স্বয়ম্ভু’, বন্ধ শুটিং!

তবে শুধুমাত্র জগদ্ধাত্রী ধারাবাহিক নয়, এর আগে নিম ফুলের মধু ধারাবাহিকে এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে সৃজন আঘাত পেয়েছিলেন। পায়ে পেয়েছিলেন গুরুতর চোট। বেশ কিছুদিন তিনি বাড়িতে রেস্টে ছিলেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। কাজে আবার ফিরেছেন।







