নজরবন্দি ব্যুরোঃ আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। এবার এই পুজোর আমেজের মধ্যেই আসতে চলেছে এক অন্য স্বাদের ছবি রক্তবীজ। এই ছবিতে মুখ্য ভুমিকায় কাজ করেছেন মিমি চক্রবর্তী এবং আবীর। আবীরের মুখ থেকেই মিমির সম্পর্কে এক নতুন বিস্ফোরক মন্তব্য শোনা গেল।
আরও পড়ুনঃ সাধ খেলেন শুভশ্রী, পরনে হলুদ শাড়ি, সাবেকি গয়না


শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই ছবিতে প্রথমবারের জন্য একসঙ্গে জুটি বাঁধছে আবীর এবং মিমি। এবং প্রথমবার কাজ করেই আবীরের উপলব্ধি হয়েছে ‘‘মিমি এমন, যাকে সহজে হজম করা যায় !’’। আবীর বরাবরই কাজের বাইরে অন্য কিছু নিয়ে ভাবে না। এর আগে কোন অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে তার বিবাহের ঘটনা সামনে আসেনি। কোন বিতর্কে কখনই অংশগ্রহন করেননি অভিনেতা। তবে নিজের ছকের বাইরে বেরলেন আবীর!

অন্যদিকে মিমির কিন্তু বেশ জাঁদরেল অভিনেত্রী হিসেবেই নামডাক রয়েছে। অভিনয় যেমন দাপিয়ে করেন তেমন ভাবেই ব্যাক্তিগত জীবনেও কিন্তু বেশ দাপুটে তিনি। তবে কি কোন কারনে মনমানিল্য হল আবীরের সঙ্গে। না, আবীর নিছকই মজার ছলে কথাটি বলেছেন।
“সহজে হজম করা যায়না” মিমিকে নিয়ে কী বললেন আবীর



এই মুহূর্তে চলছে রক্তবীজ ছবির প্রচার। সেরকমই একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা আবীর এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেখানে তাদের সাথে একটি মজার খেলা হয়। রক্তবীজে কাজ করা অভিনেতা, অভিনেত্রীদের সাথে খাবারের তুলনা করতে বলা হয়। সেখানেই মিমির সঙ্গে পোলাও এবং মাংস কষার তুলনা করেন আবীর।







