Subhashree Ganguly: সাধ খেলেন শুভশ্রী, পরনে হলুদ শাড়ি, সাবেকি গয়না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই সামনে এসেছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। স্বামী রাজ এবং ইউভানের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছিলেন “বিগ ব্রাদার’ হতে চলেছে তাদের বড় ছেলে। এবার প্রথম সাধ খেলেন শুভশ্রী।

আরও পড়ুনঃ গুরুতর অসুস্থ শ্বেতার মা, ভর্তি রয়েছেন ICU তে

সাধের অনুষ্ঠান পালন করা হয় বাড়িতেই। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বাইরের কোন অতিথি বা বন্ধু বান্ধব। কয়েকজন আত্মীয়স্বজন মিলেই অভিনেত্রীকে সাধ খাওয়ালেন। শুভশ্রী এই বিশেষ দিনে পড়েছেন বাসন্তী রঙের একটি শাড়ি। গলায় হাতে সোনার গয়না। কানে ছোট্ট কানপাশা। মানে যাকে বলে একেবারে বাঙালি সাবেকি মা।

images 27

 

সেই ছবি অভিনেত্রী সামাজিক মাধ্যমে সকলের সাথে ভাগ করে নিয়েছেন। বেবি বাম্পে হাত দিয়ে পেটের সন্তানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে পোজ দিয়েছেন। জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই পৃথিবীর আলো দেখতে পাবে রাজ শুভশ্রীর দ্বিতীয় সন্তান।

images 2 12

অভিনেত্রীর এই সুখবরে সকলেই বেশ খুশি। অভিনেত্রীর পোস্ট করা সাধের ছবির নিচে কমেন্ট করেছেন একাধিক টলিউড অভিনেত্রী। শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। লিখেছেন ‘ঈশ্বর মঙ্গল করুন’।প্রসেনজিৎ ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কুশ, পায়েল, সায়নী, কোয়েল সহ আরও বহু অভিনেত্রী।

সাধ খেলেন শুভশ্রী, প্রকাশ্যে ছবি

77276063

এর আগে ২০২০ সালে প্রথমবারের জন্য মা হয়েছিলেন শুভশ্রী, ঘর আলো করে এসেছিলেন ছোট ইউভান। তবে ইউভান পেটে আসার খবর তিনমাস পর টের পেয়েছিলেন অভিনেত্রী। সেই অবস্থাতেই করেছিলেন ছবির শুটিং। তাই এইবারে দ্বিতীয় সন্তানের বেলায় নিয়েছেন অতিরিক্ত সতর্কবার্তা।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত