নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাই কোর্ট। এরপরই যোগ্য-অযোগ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পাল্টা, সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি। আজ, মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ফের সেই মামলার শুনানি শুরু হল শীর্ষ আদালতে।
আরও পড়ুন: উত্তপ্ত মুর্শিদাবাদ, ভুয়ো এজেন্ট কে বের করে দিলেন সেলিম


চাকরি বাতিলের রায়ের সঙ্গে সঙ্গে কলকাতার রাজপথে নেমে পড়েন চাকরিহারারা। যাদের মধ্যে একাংশের দাবি, তাঁরা যোগ্য। কিন্তু, সম্পূর্ণ প্যানেলকেই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাই কোর্ট। কারণ, ওএমআর শিট নষ্ট করেছে এসএসসসি, এমনটাই অভিযোগ। তাছাড়া ওএমআর শিটের প্রতিলিপিও রাখা হয়নি। সেই কারণে যোগ্য-অযোগ্য নির্ধারণ প্রায় অসম্ভব!

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে সরাসরি বলেন, ‘‘ওএমআর শিট নষ্ট করেছিলেন কেন? এ নিয়ে কোনও আইন আছে? পদ্ধতিগত জালিয়াতি হয়েছে। আজকাল সরকারি চাকরি দুষ্প্রাপ্য। এই সব দেখে তো সরকারি চাকরির প্রতি বিশ্বাস চলে যাবে।’’



পদ্ধতিগত জালিয়াতি! নিয়োগ মামলায় SSC-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
অন্যদিকে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব, জানাল এসএসসি। রাজ্য জানাল,‘‘সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যে সব ওএমআর ডাটা মিলছে না সেগুলিও আলাদা করতে পারব।’’









