Jeetu- Nabanita: “ফাইন্ড আ পার্টনার অ্যান্ড টেল নো ওয়ান” জিতুর নতুন পোস্ট ঘিরে সৃষ্টি চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জিতু ও নবনীতা বর্তমানে খুব পরিচিত মুখ। দুজনের অভিনয়ই খুব পছন্দ করে দর্শকেরা। বৃহস্পতিবার নবনীতার একটি পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিনেত্রী তার সামাজিক মাধ্যম থেকে একটি পোস্টের মধ্য দিয়ে তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তবে এখনও আইনি বিচ্ছেদ হয়নি তাদের।

আরও পড়ুনঃ Google Meet কে টেক্কা দেবে হোয়াটসঅ্যাপ! আসছে নতুন ফিচার

সম্প্রতি জিতু কামালের পোস্ট ঘিরেও চাঞ্চল্য ছড়াল। জিতু মহাদেবের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন “ব্যক্তিগত হন, ভ্রমণ করুন এবং কাউকে বলবেন না..একজন অংশীদার খুঁজুন এবং কাউকে বলবেন না…সুখে বাঁচো আর কাউকে বলো না…মানুষ সুন্দর জিনিস নষ্ট করে।”

এই পোস্ট ঘিরেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। তবে কি জিতুর জীবনে এসেছে কোন নতুন ব্যাক্তি? তাহলে কি জিতু নবনীতার বিচ্ছেদের পেছনে রয়েছে তৃতীয় ব্যাক্তি? তবে জিতু নবনীতার বিচ্ছেদে খুশি নেই কেউই। তারা এখনও বিশ্বাস করতে পারছেন না। এখনও সব কিছু ঠিক হয়ে যাওয়ার আশায় রয়েছেন তিনি।

“ফাইন্ড আ পার্টনার অ্যান্ড টেল নো ওয়ান” জিতু নবনীতার বিচ্ছেদের পেছনে রয়েছে তৃতীয় ব্যাক্তি?

এর আগে জিতু আরও একটি পোস্ট করেছিলেন নবনীতাকে নিয়ে। তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো.. আগামীতে তাই করবো….বাচ্চা বউ মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী একটু বোঝো তোমরা। তবে এখনও যেহেতু তাদের আইনি বিচ্ছেদ হয়নি তাই এখনও আশায় বসে রয়েছেন তার অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর