নজরবন্দি ব্যুরোঃ হোয়াটসঅ্যাপে ফের আসতে চলেছে নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র ফোনে সীমাবদ্ধ নয়। ফোন ছেড়েও মানুষ ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চলেছেন। তবে ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করায় বেশ কিছু সুবিধা ব্যবহারকারীরা পায় না। ফলে এটি তাদের জন্য একটি বড় সমস্যা। ফলে এই সমস্যা সমাধান করতেই কোম্পানী উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩০ জুন, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
ফলে এখন কোম্পানি ফোনের পাশাপাশি উইন্ডোজ ভার্সনেও আনছে একাধিক ফিচার। আপনি ফোনে যেসমস্ত ফিচার গুলি ব্যবহার করতেন সেগুলি এখন থেকে পাবেন ল্যাপটপ বা ডেস্কটপে। হোয়াটসঅ্যাপে বেশকিছু ফিচার যেমন ফটো এডিটিং ও স্টিকার অপশন আগেই এসে গিয়েছিল।

এবার কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ উইন্ডোজ অ্যাপের সাহায্যে গ্রুপ ভিডিও কলও এবার থেকে করা যাবে। যেমনটা ফোনে করা যেত। জানা গেছে একসাথে ৩২ জনকে ভিডিও কল করা যাবে। ফলে আশা করা যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেরে নেওয়া যাবে।
Google Meet কে টেক্কা দেবে হোয়াটসঅ্যাপ! কি কি নতুন ফিচার যোগ হবে
তবে কি গুগল মিট কিংবা জুমের মত অ্যাপ গুলির প্রয়োজন ফুরবে? তবে এখনও এই সমস্ত ফিচারগুলি সাধারন মানুষদের জন্য চালু করা হয়নি। বিটা টেস্টারদের জন্যই এটি উপলব্ধ। শুধু তাই নয় এখন মোবাইল ব্যাবহারকারীরা View Once ফিচারটি ব্যাবহার করতে পাচ্ছেন। সেটিও নাকি কিছুদিনের মধ্যে মানুষ উইন্ডোজ অ্যাপে ব্যবহার করতে পারবেন।



