মাস শেষ হতে চলেছে। আর কিছুদিন পর শেষ হবে বছর। আর বছরের শেষে পাওয়া যায় বিভিন্ন আকর্ষণীয় অফার। আর এই সময় যারা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর। আপনার বাজেট যদি কম হয় তাতেও সমস্যা নেই। কারন এই মুহূর্তে বাজারে চলে এসেছে দুর্দান্ত ফিচারসহ, 50 মেগাপিক্সেল ক্যামেরার দারুন দারুন সব ফোন।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের অভিযোগ, তাঁর আইফোন হ্যাক করতে চায় কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই অ্যাপ্ল সংস্থা থেকে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হচ্ছে তৃণমূল সাংসদকে। এপ্রসঙ্গে প্রমাণ স্বরূপ অ্যাপ্লের মেসেজ এবং ইমেলের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
PhonePe এখন তাঁদের অ্যাপে নতুন ফিচার UPI Lite আনতে চলেছে। এই ফিচারটি চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই। PhonePe এর এই ফিচারটির সাহায্যে যেকোনো ছোট ছোট পেমেন্টের ক্ষেত্রে সুবিধা মিলবে। যার জন্য এখন থেকে আর পিনের কোন প্রয়োজন নেই এমনটাই জানাচ্ছে PhonePe কমিটি।
Flipkart থেকে আকর্ষণীয় অফার প্রায়ই পাওয়া যায়। তবে এবারে যে অফারটি দিচ্ছে টা শুনলে আপনি আতকে উঠবেন। Redmi Note 12 Pro+ 5G ফোনের ওপর দিচ্ছে এই আকর্ষণীয় অফার। যার বর্তমান মুল্য প্রায় ৩৭ হাজার টাকা। কিন্তু আপনি অফারে কয়েকদিনের জন্য এই ফোনটি পেয়ে যাবেন ৬ হাজার টাকায়। এই লোভনীয় অফার মিশ করবেন নাকি?
মঙ্গলবার আলিপুরের বিশেষ আদালতে বিধায়ককে পেশ করে বিস্ফোরক তথ্য তুলে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, জীবনকৃষ্ণের মোবাইল থেকে মিলেছে একাধিক অডিও ফাইল। যা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলিকে খতিয়ে এখার জন্য জীবনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। এমনটাই জানিয়েছে তদন্তকারী সংস্থা।
প্রায় ১৪ ঘন্টা ধরে তল্লাশির পর সিবিআই তাপস সাহার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সিবিআই বের হতেই নতুন ফোন কিনতে ছুটলেন বিধায়ক। সাড়ে আটটা নাগাদ স্থানীয় একটি দোকান থেকে একটি নতুন সেট কেনেন। তবে সেটি স্মার্ট ফোন ছিল না।
সিবিআইয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে পুকুরে ফেলে দিয়েছেন তৃণমূল বিধায়ক। দীর্ঘ ৬৫ ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে সিবিআই। চূড়ান্ত নাটকীয় পর্ব চলেছিল জীবনকৃষ্ণের বাড়ির এলাকায়। কিন্তু কেন পুকুরেই ফোন ফেলেছিলেন জীবনকৃষ্ণ? শুক্রবার আদালতে তা স্পষ্ট করলেন জীবনকৃষ্ণের আইনজীবী।