Jiban Krishna Saha: জীবনের মোবাইল থেকে মিলেছে একাধিক অডিও ফাইল, জেরা করতে হেফাজতে নিতে চায় সিবিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার আলিপুরের বিশেষ আদালতে বিধায়ককে পেশ করে বিস্ফোরক তথ্য তুলে ধরল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, জীবনকৃষ্ণের মোবাইল থেকে মিলেছে একাধিক অডিও ফাইল। যা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলিকে খতিয়ে এখার জন্য জীবনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। এমনটাই জানিয়েছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ East Bengal: অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করল লাল-হলুদ

চলতি মাসেই জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে হানা দেয় সিবিআই। সেদিনেই তদন্তকারী অফিসারদের হাত থেকে ফোন কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক। প্রায় ৬৫ ঘন্টা তল্লাশির পর জীবনের নাড়ির পাশে পুকুরে তল্লাশি অভিযানের পর একটি ফোন উদ্ধার হয়। কী কারণে ফোন পুকুরে ফেলেছিলেন জীবনকৃষ্ণ? সন্দেহ বাড়তে থাকে তদন্তকারী অফিসারদের। এরপরেই আদালতের নির্দেশে জীবনকৃষ্ণের দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

kolkata trinamool congress mla jiban krishna saha being brought at the cbi office
জীবনের মোবাইল থেকে মিলেছে একাধিক অডিও ফাইল, কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই 

সিবিআইইয়ের তরফে জানানো হয়েছে, জীবনকৃষ্ণের একটি ফোন থেকে কয়েক’শো অডিও পাওয়া গেছে। সেই অডিও ফাইল এক্সট্র্যাক্ট করা হয়েছে। সেখানে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা। সেগুলি খতিয়ে দেখতে জীবনকে হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন। আদালতে সওইয়াল করেন সিবিআইয়ের আইনজীবী।

জীবনের মোবাইল থেকে মিলেছে একাধিক অডিও ফাইল, কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই 

tmc mla jiban krishna saha 1 1 1
জীবনের মোবাইল থেকে মিলেছে একাধিক অডিও ফাইল, কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই 

সিবিআইয়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, আগে রেকর্ড হওয়া ভয়েস ফাইল পাওয়া গেছে। তার সঙ্গে জীবনের বর্তমান অবস্থায় ভয়েস স্যাম্পল কালেক্ট করে টেস্ট করতে চান গোয়েন্দারা। অর্থাৎ জীবনকৃষ্ণের ভয়েস স্যাম্পল করাতে চায় সিবিআই। এদিন আদালতের তরফে তা করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনওভাবে অভিযুক্তের উপর কোনও চাপ তৈরি করা যাবে না বলেও স্পষ্ট করে দেন বিচারক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন