East Bengal: অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করল লাল-হলুদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব জল্পনার অবসান। ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত, ঘোষণা করে দিল স্পনসর ইমামি। বেঙ্গালুরু এফসি-র প্রাক্তন কোচ কার্লস কুয়াদ্রাতকে নিয়োগ করল লাল-হলুদ। মঙ্গলবার নতুন কোচের নাম ক্লাবের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ লাল-হলুদ ক্লাবে আসছেন ভাইজান, কবে? টিকিটের দাম কত? জানুন বিস্তারিত

w
অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করল লাল-হলুদ

আপাতত দু’বছরের জন্যে চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। স্টিফেন বিদায়ে অনেক আগেই সিলমোহর পড়েছিল। এ দিন সরকারি ভাবে তাঁকে ‘ধন্য়বাদ’ জানিয়ে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল। গত মরসুমে কোচ করা হয় ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে।

211

তিনিও সাফল্য দিতে পারেননি। ইন্ডিয়ান সুপার লিগ শেষ হতেই সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। ক্লাবও আলোচনা করে ইনভেস্টর কর্তাদের সঙ্গে। দফায় দফায় আলোচনা করা হয়। এরপরই ইনভেস্টর কর্তা মিটিং শেষে জানিয়েছিলেন, পরের মরসুমে নতুন কোচ আনা হচ্ছে।

অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করল লাল-হলুদ

222 1

দৌড়ে ছিল বেশ কিছু নাম। এর মধ্যে ছিলেন এটিকের প্রাক্তন কোচ হাবাসও। মুম্বই সিটি এফসিকে চ্য়াম্পিয়ন করানো সের্গিও লোবেরা ছিলেন প্রথম পছন্দ। তাঁকে অবশ্য পেল না ইস্টবেঙ্গল। দ্বিতীয় পছন্দ ছিলেন স্প্য়ানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনিই এবার লাল হলুদের নতুন হেড স্যার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন