নজরবন্দি ব্যুরোঃ PhonePe এখন তাঁদের অ্যাপে নতুন ফিচার UPI Lite আনতে চলেছে। এই ফিচারটি চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই। PhonePe এর এই ফিচারটির সাহায্যে যেকোনো ছোট ছোট পেমেন্টের ক্ষেত্রে সুবিধা মিলবে। যার জন্য এখন থেকে আর পিনের কোন প্রয়োজন নেই এমনটাই জানাচ্ছে PhonePe কমিটি।
আরও পড়ুনঃ ঘরেই বানিয়ে ফেলুন আমসত্ত্ব, রইল রেসিপি


এই UPI Lite এর সাহায্যে খুব সহজেই ছোট ছোট লেনদেন খুব দ্রুত পরিমানে করা যাবে। শুধু তাই নয় PhonePe এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে লেন দেনের ক্ষেত্রে যে সমস্ত ভুল ত্রুটি হয় তা রুখতেই এই নয়া পরিকল্পনা করা হয়েছে। শুধু PhonePe নয় বিগত কয়েকমাস আগে PhonePe ও এই ফিচার লঞ্চ করেছিল।

PhonePe ঘোষণা করেছে তাঁদের অ্যাপ এর মাধ্যমে UPI Lite এর সাহায্যে শুধু ভারতে নয় যেকোনো প্রান্তে OR কোডের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। একবারে প্রায় ২০০ টাকা মতো পাঠাতে পারবেন। এক্ষেত্রে কোন পিন ও লাগবে না। সাধারনত মুদির কম বেশি কেনা কাটা করতে অথবা টুকটাক বাজারের ক্ষেত্রে আপনি এই UPI Lite এ থাকা টাকা ব্যাবহার করতে পারবেন।


এসে গেল UPI Lite, ফিচারটি চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে

কীভাবে অ্যাক্টিভেট করবেন এই নয়া ফিচার UPI Lite ? প্রথমে PhonePe অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। এরপর UPI Lite অপশনটিতে গিয়ে ক্লিক করুন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিন। এরপর পিন দিয়ে দিলেই আপনার UPI Lite সক্রিয় হয়ে যাবে। এরপর আপনি কেনাবেচা করতে পারেন।








