BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?

Seikh Shahjahan: ১৪ দিন জেল হেফাজত শেষে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় সন্দেশখালির মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। সেখানেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও-কে (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি) কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। তাঁর কথায়, সন্দেশখালিতে ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি, পুরোটাই সাজানো এবং তা করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে।

আরও পড়ুন: পদ্ধতিগত জালিয়াতি! নিয়োগ মামলায় SSC-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ, মঙ্গলবার ১৪ দিন জেল হেফাজত শেষে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় সন্দেশখালির মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। সেখানেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খোলেন তিনি। একদিকে যেমন, বিজেপির তরফে অভিযোগ, এই ভিডিও ফেক, উন্নততর প্রযুক্তি ব্যবহার করে ঘটনা ধামাচাপা দিতে তৈরি করেছে তৃণমূল। সেখানে কিন্তু শাহজাহানের বক্তব্য, “ওটা ফেক না, ওটা অরিজিনাল।” অর্থাৎ তিনি মনে করেন, গঙ্গাধর কয়াল নামে যে বিজেপি নেতার বক্তব্য ভিডিয়োতে শোনা যাচ্ছে, তা সত্যি।

BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?
BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?

সন্দেশখালির ঘটনায় নারী নির্যাতন অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। এমনকি মহিলারা ধর্ষণের অভিযোগ আনেন শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সন্দেশখালি ইস্যু নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের লাগাতার কটাক্ষে বিদ্ধ তৃণমূল। এবার তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী একটি ভিডিও প্রকাশ করে বিজেপিকে বিপাকে ফেললেন।

BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?

BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?

ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিও-তে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি) দেখা যাচ্ছে, সন্দেশখালি ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলছেন, সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা পরিকল্পনামাফিক সাজানো হয়েছে এবং তা হয়েছে শুভেন্দু অধিকারীর কথা মতো! ধর্ষণের মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে ‘মিথ্যে’ প্রচার চালিয়েছে বিজেপি বলে সরব তৃণমূল।

ভিডিয়োতে আরও দেখা গিয়েছে গঙ্গাধরকে একজন প্রশ্ন করছেন, ‘‘দাদা, তোমরা কী লেভেলের কাজ করেছ, বুঝতে পারছ! ধর্ষণ হয় নাই, তাকে ধর্ষণ বলে চালিয়েছ! তোমার বাড়ির বৌকে দিয়ে এই কাজ করাতে পারতে? আমরা তো পারব না। কী ভাবে ‘ব্রেনওয়াশ’ করলেন?’’

BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন