ICC: ফ্র্যাঞ্চাইজি লিগের লাগাম টানতে আইসিসির নতুন পরিকল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর জন্য আন্তর্জাতিক ক্রিকেট এখন দিশেহারা, পড়েছে
হুমকিতে। অর্থের ঝনঝনানির কারণে জাতীয় দলের থেকে এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোতেই খেলতে বেশি আগ্রহ দেখাচ্ছে ক্রিকেটাররা। এজন্য স্থায়ীভাবে ক্রিকেটারদের কিনে নেওয়ার পরিকল্পনাও করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাতে দিনে দিনে ফুটবলের মতো ক্রিকেটও হয়ে পড়ছে ক্লাবনির্ভর। তাই সংকটে থাকা আন্তর্জাতিক ক্রিকেটকে বাঁচাতে পদক্ষেপ নিচ্ছে আইসিসি।

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালসে সৌরভের ভবিষ্যৎ নিয়ে বিরাট ঘোষণা মালিক পার্থ জিন্দালের

তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বাঁচাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। পত্রিকাটি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে প্রথম একাদশে বিদেশি ক্রিকেটারদের সংখ্যা নির্দিষ্ট করে দেয়ার পরিকল্পনা করছে আইসিসি। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগে যখন কোনো খেলোয়াড় চুক্তিবদ্ধ হবে তখন ওই দেশের ক্রিকেট বোর্ড যেন অর্থ পায় সেই ব্যবস্থাও নেয়া হবে।

ফ্র্যাঞ্চাইজি লিগের লাগাম টানতে আইসিসির নতুন পরিকল্পনা, ক্রিকেটের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত

আর আগামী মাসে আইসিসি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিটি দলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা ৪-এ বেঁধে রাখার নিয়ম করে দিতে যাচ্ছে। প্রতি খেলোয়াড়ের চুক্তির বিনিময়ে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের নির্দিষ্ট অঙ্কের অর্থপ্রাপ্তিও আইসিসি বাধ্যতামূলক করতে পারে আগামী মাসেই।

ফ্র্যাঞ্চাইজি লিগের লাগাম টানতে আইসিসির নতুন পরিকল্পনা, ক্রিকেটের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত

ফ্র্যাঞ্চাইজি লিগের লাগাম টানতে আইসিসির নতুন পরিকল্পনা, ক্রিকেটের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত

ফ্র্যাঞ্চাইজি লিগের লাগাম টানতে আইসিসির নতুন পরিকল্পনা, ক্রিকেটের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত
ফ্র্যাঞ্চাইজি লিগের লাগাম টানতে আইসিসির নতুন পরিকল্পনা, ক্রিকেটের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন