প্রচারে বেরিয়ে সপাটে চর খেলেন কানহাইয়া কুমার, দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

Kanhaiya Kumar: শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রেই প্রচারে বেরিয়েছিলেন কানহাইয়া কুমার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজধানী দিল্লির বুকেই প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার৷ দিল্লি পূর্ব কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন কানহাইয়া৷ অভিযোগ, এ দিন প্রচারে বেরনোর সময় তাঁকে ঘিরে ধরে মারধর করে সাত থেকে আট জন ব্যক্তি৷

আরও পড়ুন: চাকরিপ্রার্থীর টাকা ফেরত দিলেন দেব, বুধবার সন্ধ্যায় টাকা ফেরত পান ওই ব্যক্তি

kumar1

কানহাইয়াকে লক্ষ্য করে কালিও ছোড়া হয়৷ জানা গিয়েছে, শুক্রবার নিজের লোকসভা কেন্দ্রেই প্রচারে বেরিয়েছিলেন কানহাইয়া কুমার। এর পর তিনি করতার নগর এলাকায় আম আদমি পার্টির কাউন্সিলার ছায়া গৌরব শর্মার সঙ্গে দেখা করেন।

kumae3

পার্টি অফিসে দলীয় বৈঠক সেরে বের হতেই কানহাইয়াকে ঘিরে ধরেন সমর্থকরা। অভিযোগ, ওই ভিড় থেকেই আক্রমণকারীরা মালা পরানোর নাম করে এগিয়ে আসে। কানহাইয়ার গলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গেই সপাটে চড় কষায় এক ব্যক্তি। গোটা ঘটনায় হকচকিয়ে যান কংগ্রেস প্রার্থী।

প্রচারে বেরিয়ে সপাটে চর খেলেন কানহাইয়া কুমার, দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

kumar

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আপ-এর কাউন্সিলর ছায়া গৌরব শর্মা৷ তাঁর দাবি, কানহাইয়া কুমারকে নিয়ে তিনি কর্তার নগরের দলীয় কার্যালয় থেকে বেরনোর সময়ই সাত থেকে আটজন হামলা চালায়৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন