আন্তর্জাতিক ক্রিকেটকে বাঁচাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। পত্রিকাটি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে প্রথম একাদশে বিদেশি ক্রিকেটারদের সংখ্যা নির্দিষ্ট করে দেয়ার পরিকল্পনা করছে আইসিসি।