IPL24: দিল্লি ক্যাপিটালসে সৌরভের ভবিষ্যৎ নিয়ে বিরাট ঘোষণা মালিক পার্থ জিন্দালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবছর আইপিএলে ক্যাপিটালস পারফরম্যান্স মোটেই ভালো নয়। আইপিএলের পয়েন্ট তালিকায় নয় নম্বরে শেষ করেছে সৌরভ পন্টিংয়ের দিল্লি। তাই আইপিএল শেষ হবার পরেই গুঞ্জন শুরু হয়েছিল এবার এবং সৌরভকে দিল্লির টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে।

আরও পড়ুন: কবে থেকে শুরু হবে এশিয়া কাপ? জেনে নিন সময়সূচি

আবার এ নিয়েও গুঞ্জন উঠেছিল যে পন্টিংয়ের জায়গায় হেড কোচ হতে পারেন বাংলার মহারাজ। কিন্তু এসব কিছুই ঘটল না। দলের মালিক পার্থ জিন্দাল নিজেই জানিয়ে দিলেন সৌরভ এবং পন্টিংয়ের তত্ত্বাবধানে পরের মরসুমের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তাঁদের।

12 12

বুধবার রাতে পার্থ টুইট করেন, “পরের বছরের আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ এবং পন্টিংয়ের অধীনে। এই দলটাকে যেখানে দেখতে চাই, সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। দিল্লিকে আবার শীর্ষে নিয়ে যেতে চাই।”

দিল্লি ক্যাপিটালসে সৌরভের ভবিষ্যৎ নিয়ে বিরাট ঘোষণা মালিক পার্থ জিন্দালের

11 9

উল্লেখ্য, আইপিএল থেকে দিল্লি বিদায় নেওয়ার পরে পন্টিং বলেছিলেন, “আমরা অত্যন্ত হতাশ। পন্থের দুর্ঘটনা যে কোনও দলের জন্যই সব থেকে বড় বিপত্তি। সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। পন্থ আমাদের দলের অধিনায়ক। অন্যতম সেরা ক্রিকেটারও। এটাই দিল্লির সব থেকে বেশি ক্ষতি করেছে। পন্থের অনুপস্থিতি আমাদের দলে একটা বড় ক্ষত তৈরি করেছিল। সেই ক্ষত আমরা সারাতে পারিনি”।

13 11

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন