নজরবন্দি ব্যুরো: কবে থেকে শুরু হবে এশিয়া কাপ? এশিয়া কাপের নির্ঘন্ট প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। এসিসি জানিয়েছে, আগামী ৩১ শে অগস্ট থেকে ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ভারত, পাকিস্থান, বাংলাদেশ, আফগানিস্থান, শ্রীলঙ্কা এবং নেপাল। মোট ম্যাচ হবে ১৩ টি।
আরও পড়ুন: দলীপ ট্রফি খেলতে আগ্রহীই নন ঈশান, ঋদ্ধিমান! কিন্তু কেন?

এসিসি আগেই জানিয়েছিল যে, এবারের এশিয়া কাপ হাইব্রিড মডেলে হতে চলেছে। অর্থাৎ, দু’টি দেশ মিলে প্রতিযোগিতাটি আয়োজন করবে। এবার আরও স্পষ্ট করে জানাল এসিসি। মোট ১৩ টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ হবে পাকিস্থানে এবং বাকি সব ক’টি ম্যাচ আয়োজন করবে শ্রীলঙ্কা। এবারের এশিয়া কাপে দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করা হচ্ছে। সেই দুটো গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি দল খেলবে সুপার ফোর-এ। তারপর জিতলে সরাসরি ফাইনাল।
Dates and venues have been finalised for the Asia Cup 2023! The tournament will be held from 31st August to 17th September in a hybrid model – with 4 matches being held in Pakistan and the rest in Sri Lanka! https://t.co/bvkfSSAp9w#AsiaCup #ACC
সদ্য প্রকাশিত
বাংলার ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, ১০০টিকে শোকজ রাজ্য সরকারের
উলটপুরাণ! পদ্মাতে নেই ইলিশ, ভারত থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করছে বাংলাদেশ— AsianCricketCouncil (@ACCMedia1) June 15, 2023
আসন্ন এশিয়া কাপ নিয়ে বিতর্ক কম হয়নি। পাকিস্থানে এশিয়া কাপ হবে শুনেই আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পাল্টা পাকিস্থান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, এশিয়া কাপে যদি ভারত পাকিস্থানে খেলতে না আসে তাহলে চলতি বছর একদিনের বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না পাকিস্থান।

সেই কথা মাথায় রেখেই, হাইব্রিড মডেলে এশিয়া কাপ করানোর সিদ্ধান্ত নেয় এসিসি (ACC)। অর্থাৎ, ভারত নিজেদের ম্যাচগুলি পাকিস্থানে খেলবে না, তবে বাকি দেশ দুলি তাঁদের ম্যাচ পাকিস্থানেই খেলবে। কিন্তু এখন জানা গেল। পাকিস্থান মাত্র চারটি ম্যাচ আয়োজনের দ্বায়িত্ব পেয়েছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ভারত তাঁদের ম্যাচগুলি শ্রীলঙ্কাতেই খেলবে। এতদিন ধরে যাবতীয় জল্পনার ইতি পড়ল। পাকিস্থান ও শ্রীলঙ্কা মিলিতভাবেই আয়োজিত করতে চলেছে এশিয়া কাপ।
কবে থেকে শুরু হবে এশিয়া কাপ? জেনে নিন সময়সূচি




