শুভেন্দুর কথাতেই অভিষেকের দফতরে গিয়েছিলেন হিরণ! বিস্ফোরক ঘাটালের BJP প্রার্থী

হিরণের প্রসঙ্গে অভিষেক আরও বলেছিলেন, ‘২১-এ খড়গপুর থেকে জিতেছে। চলে যান খড়গপুড়ে, দেখুন সেখানে ১০ পয়সার কোনও উন্নয়ন করেছেন কি না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করছে।’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনের বাংলার আসনগুলির মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেব এবং বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দেব-হিরণ দ্বৈরথ কারও অজানা নয়। কয়েকদিন আগে দলের তারকা প্রার্থীর হয়ে প্রচারে এসে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী যে তৃণমূল যোগ দিতে তাঁর দফতরে গিয়েছিলেন এমনও দাবি করেছিলেন তিনি। এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন হিরণ।

Untitled 1

আরও পড়ুন: তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তরসূরি কে? খোলসা করলেন মুখ্যমন্ত্রী

হিরণের মন্তব্য, ‘ওনার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) নাম করে পিংলার বিধায়ক বারবার আমাকে ফোন করেছিলেন। বারবার একই কথা বলছিলেন।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম না করেই ঘাটালের বিজেপি প্রার্থী বলেছেন, ‘যিনি আমার নামে এই কথাগুলো বলছেন তিনি নিজেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বেশি দেরি না করে তাড়াতাড়ি দেখা করার কথা বলেছিলেন, সেই রেকর্ড আছে আমার কাছে।’ অভিষেকের দফতরে যাওয়ার কথা স্বীকার করে হিরণ বলেন, ‘দলের নির্দেশে আমি গিয়েছিলাম। শুভেন্দুবাবু (শুভেন্দু অধিকারী) বলেছিলেন দেখা করে উনি কী বলেন শুনে নিতে। দল যা বলেছে তাই করেছি।’

শুভেন্দুর কথাতেই অভিষেকের দফতরে গিয়েছিলেন হিরণ! বিস্ফোরক ঘাটালের BJP প্রার্থী
শুভেন্দুর কথাতেই অভিষেকের দফতরে গিয়েছিলেন হিরণ! বিস্ফোরক ঘাটালের BJP প্রার্থী

 

ঘাটালে প্রচারে গিয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেছিলেন, ‘বিজেপি এখানে (ঘাটাল) কাকে দাড় করিয়েছে। এরপরই নাম না করেই হিরণের প্রসঙ্গে বলেছিলেন, ‘ছয় মাস, আট মাস আগে আমার দফতরে এসেছিল তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি। তার সিসিটিভি আছে। আমি তাঁকে (হিরণ চট্টোপাধ্যায়) বলব মিথ্যে কথা বেশি বলতে নেই। প্রতিনিয়ত মিথ্যে কথা বললে মানুষ জবাব দেবে।’

শুভেন্দুর কথাতেই অভিষেকের দফতরে গিয়েছিলেন হিরণ! বিস্ফোরক ঘাটালের BJP প্রার্থী

শুভেন্দুর কথাতেই অভিষেকের দফতরে গিয়েছিলেন হিরণ! বিস্ফোরক ঘাটালের BJP প্রার্থী

হিরণের প্রসঙ্গে অভিষেক আরও বলেছিলেন, ‘বিজেপির (BJP) নির্বাচিত বিধায়ক, ২১-এ খড়গপুর থেকে জিতেছে। চলে যান খড়গপুড়ে, দেখুন সেখানে ১০ পয়সার কোনও উন্নয়ন করেছেন কি না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করছে।’ কটাক্ষের সুরে তৃণমূলের সেনাপতি বলেছিলেন, ‘আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। কারণ বিজেপিই এমন লোক চায় না যার পায়ের নখ থেকে শুরু করে পুরোটাই দুর্নীতি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর