তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তরসূরি কে? খোলসা করলেন মুখ্যমন্ত্রী

Abhishek Banerjee: তৃণমূল নেত্রী বলেন, 'অভিষেক দলের একজন ডেডিকেটেড সোলজার। ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের ইতিহাস কারও অজানা নয়। তাঁর নামের সঙ্গে জুড়ে রয়েছে বেশ কয়েকটি আন্দোলন। ২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে হ্যাট্রিক করেছে মমতার সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee, Mamata Banerjee)? উত্তর দিলেন তিনি নিজেই।

তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তরসূরি কে? খোলসা করলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জরুরী বৈঠক নবান্নে

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বহু চর্চিত প্রশ্নের জবাব দেন। আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে? তৃণমূল সুপ্রিমো জানান, ‘সিদ্ধান্ত নেবে দল।’ তবে তিনি আরও বলেন, ‘ছোট থেকেই অভিষেকের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে।’ তৃণমূল নেত্রী বলেন, ‘অভিষেক দলের একজন ডেডিকেটেড সোলজার। ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি। ওর যখন আড়াই বছর বয়স, সিপিএম তখন আমাকে মেরেছিল। তখন থেকেই ওর একটা রাজনৈতিক মনোভাব তৈরি হয়ে গিয়েছে। ও কলেজ পাশের পর থেকেই ডিরেক্ট পলিটিক্স করে।’

তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তরসূরি কে? খোলসা করলেন মুখ্যমন্ত্রী
তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তরসূরি কে? খোলসা করলেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, রাজনীতিতে ইয়ং জেনারেশনের দরকার আছে। উদাহরণ হিসেবে দেবাংশু ভট্টাচার্য, সায়নী ঘোষের আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তরসূরি কে? খোলসা করলেন মুখ্যমন্ত্রী

তৃণমূলে অভিষেকের ভবিষ্যৎ কী, মমতার উত্তরসূরি কে? খোলসা করলেন মুখ্যমন্ত্রী

আগামী ১৯ এপ্রিল থেকে দেশ তথা বাংলায় সাত দফার লোকসভা নির্বাচন শুরু হবে। প্রথম দফার ভোটের আগে আজই প্রচারের শেষ দিন। প্রচারে ঝড় তুলতে মরিয়া শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছে। এদিকে লোকসভা নির্বাচনের বাংলার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রার্থী খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। ২০১৪ সালে প্রথমবার নির্বাচনী ময়দানে এসে ডায়মন্ড হারবার থেকেই জিতে সাংসদ হয়েছিলেন তিনি। এবারে তাঁর হ্যাট্রিকের অপেক্ষা। এমনকি নিজের আসনে ৪ লক্ষের বেশি ভোটে জেতার দাবি করেছেন অভিষেক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর