একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জরুরী বৈঠক নবান্নে

Nabanna: পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা থেকে জল সমস্যা নিয়ে অভিযোগ এসেছে। তার ভিত্তিতেই তীব্র গরমে জল সংকট হলে কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়েই আলোচনা চলে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৈশাখের দাবদাহে পুড়ছে বাংলা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। অনেক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁয়েছে। আবহাওয়া দফতর বেশ কিছু সতর্কতা জারি করেছে। আগামী দিনেও হাওয়া এমনই গরম থাকবে, লু বইবার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় নবান্নে জরুরী বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব।

একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জরুরী বৈঠক নবান্নে

আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই, আরও চড়বে পারদ, একাধিক জেলায় জারি সতর্কতা

গরম পড়তেই বাংলার একাধিক জেলায় জলের সমস্যা দেখা যায়। এরইমধ্যে তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) জারি করেছে হাওয়া অফিস। এই সময় সাধারণ মানুষের জলকষ্ট দূর করতে বিশেষ ব্যবস্থা নেবে নবান্ন। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে নবান্নে এই বৈঠক করেন মুখ্যসচিব ভি পি গোপালিকা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসকদের ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে জানা যায়, সব জেলার জেলাশাসকরাই বৈঠকে উপস্থিত ছিলেন।

একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জরুরী বৈঠক নবান্নে
একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জরুরী বৈঠক নবান্নে

সূত্রে খবর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা থেকে জল সমস্যা নিয়ে অভিযোগ এসেছে। তার ভিত্তিতেই তীব্র গরমে জল সংকট হলে কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়েই আলোচনা চলে। সমস্যা সমাধানের জন্য ট্যাঙ্কার পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জরুরী বৈঠক নবান্নে

একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, জরুরী বৈঠক নবান্নে

উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গতকাল অর্থাৎ ১৬ এপ্রিল থেকেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া তাপপ্রবাহের কবলে পড়ে গিয়েছে। বুধবার এই জেলাগুলির সঙ্গে বীরভূমেও তাপপ্রবাহ শুরু হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই পারদ ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। এর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর