সন্দেশখালিকাণ্ডে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের রিপোর্ট একটি মুখবন্ধ খামে জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, রিপোর্ট দেখে মন্তব্য প্রধান বিচারপতির।
আরও পড়ুন: মন্দিরে নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন বড় প্রতিশ্রুতি
Latest News

প্রার্থী বদলের জুয়া ব্যুমেরাং! ৭৪-এ বদল, ৫১-তেই হার—বৃথা গেল তৃণমূলের সংস্কারনীতি!

জিয়াগঞ্জে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল লেনিন মূর্তি, ‘জয় শ্রীরাম’ স্লোগানে তপ্ত রাজনীতি
প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু, হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সন্দেশখালির নারী নির্যাতন থেকে শুরু করে জমি-ভেড়ি দখল সংক্রান্ত প্রায় ৯০০টি অভিযোগ দায়ের হয়েছে আদালতে। সেই মামলাগুলির তদন্ত করছে সিবিআই।








