২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত প্রায় ২০ হাজার, মোট মৃত্যু সংখ্যা পেরল ১৪ হাজার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত প্রায় ২০ হাজার। এদিনও রাজ্যের সব জেলাতে করোনা ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে ব্যাপকভাবে। সংক্রমণের ধাক্কা লেগেছে উত্তর থেকে দক্ষিণে, বাদ নেই কোন জেলাই। রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধু উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪০ জন, মৃত্যু হয়েছে ৪৭ জনের।

আরও পড়ুনঃ নারদা মামলায় শীর্ষ আদালত যাওয়ার পথে CBI, পাল্টা প্রস্তুতি শুরু হেভিওয়েটদের।

কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬০ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ১ হাজার ২৪৬ এবং ১ হাজার ২৯৬। এদিন হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণা দুই জেলা মিলিয়ে মৃত্যু হয়েছ ১২ জনের। গত ২৪ ঘন্টায় হুগলী জেলাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। মৃত্যু হয়েছ ৮ জনের। এদিন নদীয়া জেলায় সংক্রামিত হয়েছেন ১ হাজার ৯১ জন এবং জেলাতে মৃত্যু হয়েছে ৯ জনের। খুব একটা পিছিয়ে নেই উত্তরের জেলা দার্জিলিং। এই জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৪০ জন, মৃত্যু হয়েছে ৭ জনের।

২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত প্রায় ২০ হাজার। আক্ষরিক অর্থে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮৪৭ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জন। রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫৯ জনের, যা নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৪ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৭ জন। যা সংক্রমণের গতি ছাপিয়ে গিয়েছে।

আজকের ১৯ হাজার ১৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৮৩ হাজার ৫৭০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৭৭ হাজার ৬২৭ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৮৬ হাজার ৩৯৭ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০.৪৩ শতাংশ। আজকের তথ্য অনুযায়ী ৮৮.১১ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলার সার্বিক পরিসংখ্যান।

পশ্চিমবঙ্গে কতজন করোনা আক্রান্ত? How Much People Infected with covid 19 in West Bengal District Wise
২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত প্রায় ২০ হাজার, মোট মৃত্যু সংখ্যা পেরল ১৪ হাজার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত