আরও বেকায়দায় রাজ্যপাল! এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। অভিযোগকারী এক নৃত্যশিল্পী। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল । কয়েক মাস আগেই তাঁর অভিযোগ তিনি কলকাতা পুলিশে দায়ের করেছেন।
আরও পড়ুন: ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?



এবার বিষয়টি সামনে আসে, যখন কলকাতা পুলিশ তদন্ত রিপোর্ট নবান্নে পাঠিয়েছে।এই রিপোর্ট রাজভবনের অস্বস্তি আরও বাড়াল বলেই মত ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের। ঘটনা ২০২৩ সালের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন নামী ওড়িশি নৃত্যশিল্পী।



তাঁর অভিযোগ অনুযায়ী, গত জুন মাসে অনুষ্ঠানের কথা বলে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়। একটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছিল। আর সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন ওই নৃত্যশিল্পী।ওই নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চালাচ্ছিল ডিসি পদপর্যদার এক অফিসারের নেতৃত্বে কলকাতা পুলিসের একটি টিম।
ফের বেকায়দায় রাজ্যপাল! এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে

সেই ধর্ষণ মামলার অনুসন্ধানের রিপোর্ট-ই এবার জমা পড়েছে নবান্নে। শ্লীলতাহানি ইস্যুর মধ্যেই এই ঘটনা যে রাজ্যপালের আরও অস্বস্তি বাড়াল তা বলাই বাহুল্য।







