নারদা মামলায় শীর্ষ আদালত যাওয়ার পথে CBI, পাল্টা প্রস্তুতি শুরু হেভিওয়েটদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নারদা মামলায় শীর্ষ আদালত যাওয়ার পথে CBI, পাল্টা প্রস্তুতি শুরু হেভিওয়েটদের। নারদা মামলা নিয়ে আজই শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। যে শুনানিতে চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে আপাতত জামিন দিলেও গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে আদালত। নজরদারি রাখতে চার নেতার বাড়িতেই বসানো হচ্ছে সিসিটিভি। এদিকে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রীম কোর্ট যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ বিপাকে মহাগুরু, ফিল্মি সংলাপে উস্কানির অভিযোগ নিয়ে রিপোর্ট তলব আদালতের।

পাল্টা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অন্যদিকেও। সূত্রের খবর, CBI সুপ্রিম কোর্টে গেলে যাতে তাঁদের বক্তব্যও শোনা হয়, সেই জন্য শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রাখছেন চার হেভিওয়েট। এদিকে বাড়ি থেকে ভার্চুয়ালি সরকারি কাজ করারও অনুমতি পেয়েছেন ফিরহাদ, সুব্রত এবং মদন। পাশাপাশি, চার নেতার জামিনের বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহত্তর বেঞ্চ রায় না দেওয়া পর্যন্ত চার নেতাকে গৃহবন্দি থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত শুনানির সময়েও রায়ের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে জেল হেফাজতের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

প্রসঙ্গত শুনানি চলাকালীন CBI এর কলকাতা দফতরের সঙ্গে টানা যোগাযোগ রেখেছিল দিল্লীর সদর দফতর। এদিকে শীর্ষ আদালতে গিয়েও তারা চার নেতার বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব খাড়া করতে পারে এই আশঙ্কায়  সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রাখছেন চার নেতাই। যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান তাঁরা। ইতিমধ্যেই চার নেতার আইনজীবীরা ক্যাভিয়েট দাখিল করার প্রক্রিয়া শুরু করেছেন। এদিকে চার নেতার বাড়িতে সিসিটিভি বসানো ছাড়াও নেতা-মন্ত্রীদের বাড়িতে আসছেন, তার জন্য় ভিজিটর্স বুক রাখতে হবে। চার নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

নারদা মামলায় শীর্ষ আদালত যাওয়ার পথে CBI, পাল্টা প্রস্তুতি শুরু হেভিওয়েটদের। এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এদিকে রায়ের পরবর্তী শুনানির জন্য ইতিমধ্যেই নয়া ডিভিশন বেঞ্চ তৈরি করে ফেলেছে কলকাতা হাইকোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন