দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা! দেখুন আজকের বুলেটিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল আবার দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। অন্যদিকে সামনেই আসন্ন বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তাঁর মাঝে এই সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিতে কিছুটা শঙ্কিত চিকিৎসক মহল। আজকের তথ্য বলছে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা।

আরও পড়ুনঃ দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত ২৭ ! শক্তি বাড়াচ্ছে তৃতীয় ওয়েভ

রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকালের তথ্য অনুযায়ী এই সংখ্যা ছিল ৭৪৮ জন, মৃত্যু সংখ্যা ছিল ১৪। এদিন রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৪ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৫৭০ জন। যা গতকালের থেকে ১০ জন কমেছে এদিন। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩২ শতাংশ।

আজকের বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘন্টায় মহানগর কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন, আজ মৃত্যু হয়েছে ৩ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৬৬। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১২৩ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা বাদে রাজ্যের কোন জেলাতে শতাধিক সংক্রমন হয়নি। তবে সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।

এদিন রাজ্য জুড়ে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে, ৩৯ হাজার ৪৭৭ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৮১ লক্ষ ৪৫ হাজার ৬৬১। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউয়ের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা! দেখুন আজকের বুলেটিন

 

53d5c45ba0434c6184f60a227bdcbe89 0002 53d5c45ba0434c6184f60a227bdcbe89 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত