বৃহস্পতিবার রাজভবনের পিসরুমে কাজ করা এক তরুণী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। মহিলার দাবি, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন তিনি। যদিও অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস।
আরও পড়ুন: হারতে শিখিনি, মুর্শিদাবাদে সেলিম কোনও ফ্যাক্টরই নন, নজরবন্দিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন আবু তাহের



এই প্রসঙ্গে ইতিমধ্যে বোসকে নিশানা করেছেন মমতা। আর এই ঘটনা নিয়ে ভোটের আবহে তোলপাড় রাজ্য রাজনিতি। রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে ইতি মধ্যেই একাদিক কর্মসূচী নিয়েছে তৃণমূল। আর এবার এই নিয়ে মুখ খুললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।



গোটা ঘটনাই পূর্বপরিকল্পিত বলেই দাবি তাঁর। তিনি বলেন, “পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল।ওরা একাই চেঁচাচ্ছে। সবাই জানে এর পিছনে কে আছে। তৃণমূল মহিলাদের সম্মান করে না। তাঁদের ব্যবহার করে।
শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে তোপ দাগলেন দিলীপ ঘোষ

এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে। সম্মানীয় মানুষকে কীভাবে অপমান করতে হয়, তৃণমূল তা দেখিয়ে দিয়েছে। তৃণমূলের এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাঁদের পতনের কারণ হবে।”







