দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত ২৭ ! শক্তি বাড়াচ্ছে তৃতীয় ওয়েভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিন কয়েক আগেই কোভিড টিকা নিতে গিয়ে জলাতঙ্ক রোগের টিকা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল মহারাষ্ট্রের এক স্বাস্থ্য কেন্দ্রে। যা গবেষকদের তরফ থেকে উঠে এসেছিল একাধিক প্রশ্ন। এবার ও সেই ভ্যাকসিন কে ঘিরেই অভিনব ঘটনার সাক্ষী থাকল মুম্বাইবাসী।

আরও পড়ুনঃ ২৫ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত, পুজোর আগে বন্যা অনিবার্য ৪ জেলায়।

বম্বের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল থেকে উঠে আসা রিপোর্ট অনুযায়ী, সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন ডাক্তারি পড়ুয়া। তবে সব থেকে চিন্তার বিষয় হল তাদের মধ্যে ২৭ জনেরই সম্পন্ন হয়েছে করোনার দুটি ডোজ।

দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত ২৭ ! শক্তি বাড়াচ্ছে তৃতীয় ওয়েভ

তবে এই নিয়ে সেখানকার কতৃপক্ষের তরফ থেকে কিছু না জানানো হলেও শোনা যাচ্ছে ছাত্রদের অধিকাংশই নাকি দ্বিতীয় বর্ষের পড়ুয়া। এবং ৬ জন নাকি প্রথম বর্ষের। তবে একসাথে কি করে এতজন পড়ুয়া করোনায় আক্রান্ত হলেন এখনও সেই বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে।

দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত ২৭ ! শক্তি বাড়াচ্ছে তৃতীয় ওয়েভ

দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত ২৭ ! শক্তি বাড়াচ্ছে তৃতীয় ওয়েভ

শেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, করোনায় আক্রান্ত ২৯ জনের মধ্যে মাত্র ২ জন কেই হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে এবং বাকিদের কে নিজেদের থাকার জায়গায় কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এতে আদৌ কোনো সুরাহা মেলে কিনা এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন