২৭ বছর বন্দী জীবন কাটিয়ে ছেলের কাছে ফিরলেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতার স্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাট: দীর্ঘ ২৭ বছর বন্দী জীবন কাটিয়ে জেলের বাইরে পা রেখে মুক্ত জীবনে ছেলের স্পর্শ পেলেন মা তালাত সুলতানা। যদিও দীর্ঘ ২৭ বছর মা- কে জেল থেকে মুক্ত করতে কম লড়াই চালাতে হয়নি তালাত সুলতানার পরিবার পরিজনকে। অবশেষে দীর্ঘ ২৫ বছর জেলে ভাল ব্যবহারের জন্য সুপ্রীম কোর্টের একটি রায়ের নির্দেশের বলে মায়ের মুক্তির আবেদন জানালে গতকাল বালুরঘাট জেল থেকে ছাড়া পান প্রয়াত উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখরের প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লক নেতা রমজান আলির স্ত্রী তালাত সুলতানা।

আরও পড়ুনঃ SSC: গ্রুপ ডির পর গ্রুপ সি, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, বেতন বন্ধ ৩৫০ জনের

স্ত্রীর বিরুদ্ধেই স্বামীকে খুন করার অভিযোগে জেলে যেতে হয়েছিল তাঁকে। যদিও খুন হওয়া প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতার ছেলে ভিক্টর আলি, তিনিও পরে বাবার বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে জিতে বিধায়ক হয়েছিলেন। তিনি জানান, দীর্ঘ ২৭ বছর পর মায়ের স্পর্শ পেলাম। রাজনীতি করতে গেলে ত্যাগ স্বিকার করতে হয়। তার বড় প্রমান আমাদের পরিবার। তার অভিযোগ রাজনৈতিক কারনে তার বাবাকে খুন করে মাকে কলঙ্ক দিয়ে আসামী করে জেলে নিয়ে গেল । সেই থেকে মাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবার জন্য কেমন লড়াই করতে আমাদের। তা একমাত্র আমাদের পরিবার জানে।

১৯৯৪ সালে কলকাতার বিধায়কদের হোস্টেলে রাত্রে খুন হন তৎতাকালীন গোয়ালপখরের বিধায়ক রমজান আলি। খোদ রাজ্যের রাজধানী কলকাতার মত জায়গায় তাও আবার বিধায়কদের হোস্টেলে এক বিধায়কের ঘটনা সে সময় রাজ্য জুড়ে তোলপাড় পরে যায়। বামফ্রন্টের শাসনকালে কলকাতার বুকে বামফ্রন্টের এক শরিক দলের বিধায়ক খুন হয়ে যাওয়ায় রীতিমত অসস্বস্তিতে পড়তে হয় তঅৎকালীন বামফ্রন্টের নেতৃত্বকে। প্রথমে হেয়ার স্ট্রীট থানা পরে লালবাজারের পুলিশ খবর পেয়েই তদন্ত নেমে প্রয়াত বিধায়কের স্ত্রী সুলতানা ও বিধায়কের প্রাক্তন আপ্ত সহায়ক নরুল ইসলামকে এই খুনের অভিযোগে গ্রেফতার করে।

পরে আদালতের বিচারে তারা দোষী প্রমানিত হন ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত হন। সেই থেকে তারা জেলে সাজা প্রাপ্ত বন্দি জীবন হিসেবে বিভিন্ন জেলে ছিলেন। পরে তাদের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ যাতে করতে পারেন তার জন্য দুই বন্দীকেই বালুরঘাট জেলে নিয়ে এসে রাখে জেল দপ্তর। বালুরঘাট জেলে তারা দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরেই রয়েছিলেন। এর মধ্যে কয়েকবার প্যানেলে ছাড়াও পেয়ে ফের জেলের বন্দি জীবনে ফিরে এসেছিলেন তারা। জেলের ভেতর প্রয়াত বিধায়কের স্ত্রী তালাত সুলতানা ভাল ব্যবহারের জন্য গতকাল বালুরঘাট জেল থেকে মুক্তি পেলেও। অপর সাজা প্রাপ্ত বন্দি নরুল ইসলাম ছাড়া পায়নি।

২৭ বছর বন্দী জীবন কাটিয়ে ছেলের কাছে ফিরলেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতার স্ত্রী

এদিকে গতকালই জেল থেকে ছাড়া পাওয়ার পর ছেলে ভিক্টর তাকে কলকাতার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় বলে জানা গেছে। তবে মাকে মুক্ত জীবনে ফিরে পাওয়ার পর ছেলে ভিক্টর আলি জানিয়েছেন ” তার মা’য়ের জীবনের এতগুলি বছরের হিসাব কে দেবে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত