Weather Update: ফের বাড়বে গরম, একাধিক জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত কয়েকদিন গরম টা একটু কম থাকলেও, এবার পরিবর্তন আসবে আবহাওয়াতে। নতুন করে বাড়বে বঙ্গের তাপমাত্রা। শুধু তাই নয়, একাধিক জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণের কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Horoscope: সপ্তাহের শুরুতে কঠিন পরিস্থিতিতে কাটবে এই রাশিগুলির, জানুন রাশিফল

প্রসঙ্গত, রবিবার ঘূর্ণিঝড় মোকা আঘাত হেনেছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। মোকার সরাসরি কোনও প্রভাব বাংলা ও ভারতে পড়েনি। তবে মোকার কারণে বাংলার আবহাওয়ার কিছুটা পরিবর্তন এসেছে। বেশ অনেকটাই কমছিল তাপমাত্রা। যেহেতু মোকার ফলে বঙ্গে জলীয় বাষ্প বঙ্গে ঢুকতে পারেনি। কিন্তু মোকা চলে যাওয়ার ফলে এবার বঙ্গে ঢুকতে পারে জলীয় বাষ্প।

ফের বাড়বে গরম, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে
ফের বাড়বে গরম, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও কাল দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম- এই চার জেলায় গরম বাড়বে। তাছাড়াও মঙ্গলবার শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। সেই জেলাগুলি হল-বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। যদিওবা আগামী বুধ ও বৃহস্পতিবারে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

ফের বাড়বে গরম, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে

হওয়া অফিস জানিয়েছে, যেহেতু মোকার ফলে বঙ্গে জলীয় বাষ্প বঙ্গে ঢুকতে পারেনি। কিন্তু মোকা চলে যাওয়ার ফলে এবার বঙ্গে ঢুকতে পারে জলীয় বাষ্প। সেই কারণেই দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ মে মঙ্গলবার থেকে ২০ তারিখ শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে এবং ১৭ মে বুধবার থেকে ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার, সকাল কলকাতায় মূলত আকাশ পরিষ্কার। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

ফের বাড়বে গরম, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে

ফের বাড়বে গরম, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন