সারাদিন অফিস, কাজ, ব্যস্ততার মধ্যে নিজের জন্য সময়েই বের করতে পারে না। তবে এই সময় চুলের যত্ন না নিলেও হবে না। কিন্তু চুল কে তো সুস্থ রাখতেই হবে। তাই আর চিন্তা করতে হবে না। এবার খুব সহজ উপায়ে যত্ন করুন নিজের চুলের।
যত দিন যাচ্ছে গরম ততই বাড়ছে। এখনই এত গরম পড়েছে যে মানুষ সকালের দিকে বেড়াতেই ভয় পাচ্ছে। আর এই গরমে ঘাম জমে বিশ্রী অবস্থা হচ্ছে মুখচোখের। শুধু তাই নয়, মুখে ব্রণ, ফুসকুড়ি, র্যাশের দেখা মেলে। সেই কারণেই খুবই প্রয়োজন ত্বকের শীতলতা বজায় রাখা।
আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত অস্বস্তিকর গরম বজায় থাকবে। এক সপ্তাহ একাধিক জেলায় লু বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। এখনই স্বস্তির বৃষ্টির দেখা পাবে না সাধারণ মানুষ। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চলতি বছর কিছুটা দেরি করেই বর্ষার আগমন ঘটবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দেশে বর্ষা প্রবেশ করবে আগামী ৫ জুন। এর জন্য অবশ্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকেই দায়ী করেছেন আবহাওয়াবিদরা।