Arjun Singh: এত গরমের কারণেই বোমা ফাটছে! যুক্তি তৃণমূল সাংসদ অর্জুনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে। কখনও কলকাতা, কখনও আবার বনগাঁ! বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই। শুধু তাই নয়, এই বিস্ফোরণের ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলেরা নেতারা।

আরও পড়ুন: Cyclone Update: আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা, বাংলায় বর্ষা দেরিতে আসার আশঙ্কা

এবার রাজ্যের বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যরকমের যুক্তি দিলেন তৃণমূলের সাংসদ অর্জুন সিং! বললেন, “রাজ্যে এত গরম বাড়ছে! আর এই গরমের জন্যই বোমা ফাটছে।” অর্থাৎ বোমা বিস্ফোরণের ঘটনায় গরমকেই দায়ী করেলন সাংসদ অর্জুন সিং!

এত গরমের কারণেই বোমা ফাটছে, অন্যরকমের যুক্তি দিলেন তৃণমূলের সাংসদ
এত গরমের কারণেই বোমা ফাটছে, অন্যরকমের যুক্তি দিলেন তৃণমূলের সাংসদ

প্রসঙ্গত, এর আগেও বোমা বিস্ফোরণের ঘটনায় একাধিকবার কটাক্ষের মুখে পড়েছে তৃণমূল! বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসায় সেই সময়ও সাংসদ সৌগত রায়ও গরমকে দায়ী করেছিলেন। যার জেরে বিতর্ক শুরু হয়েছিল। এবার সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই অর্জুনও বললেন একই কথা।

এত গরমের কারণেই বোমা ফাটছে, অন্যরকমের যুক্তি দিলেন তৃণমূলের সাংসদ

এপ্রসঙ্গে অর্জুনও বললেন, “বোমা হল সস্তার অস্ত্র। আর এখন এত রোদ উঠছে যে প্রচণ্ড গরমে বিস্ফোরণ হচ্ছে।” উল্লেখ্য, সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমা ফেটে মৃত্যু হয় বছর বারোর এক নাবালকের। সূত্রের খবর, বোমাটি শৌচালয়ে রাখা ছিল। সকালে প্রাতঃকৃত করতে গেলে তখনই বিকট শব্দে ফেটে যায় বোমাটি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

এত গরমের কারণেই বোমা ফাটছে, অন্যরকমের যুক্তি দিলেন তৃণমূলের সাংসদ

এত গরমের কারণেই বোমা ফাটছে, অন্যরকমের যুক্তি দিলেন তৃণমূলের সাংসদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর