নজরবন্দি ব্যুরো: প্রতিটি ঘরে ঘরে বর্তমানে একাধিক সমস্যা! সময় মত খাওয়া-দাওয়া, ঘুম, শরীরের যত্ন , কোনও কিছুই করা হয় না, কোনও কিছুই ঠিক মত হয়ে উঠে না। যার ফলে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জেরে আমরা আমাদের সঠিক জীবনযাপন ও আমাদের শরীর, কোনওটাই ভালো রাখতে পারি না।
আরও পড়ুন: Deepika-Hrithik: ইতালিতে হৃত্বিকের সঙ্গে স্নান পোশাকে একান্তে দীপিকা! প্রকাশ্যে ছবি


তাছাড়াও এখনকার সময়ে বাড়ি হোক বা অফিস জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস আমাদের পিছু কখনই ছাড়ছে না। আর এই বাজে অভ্যাস গুলির জন্যই আমাদের শরীরে একাধিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আর এর মধ্যে অন্যতম হল শরীরের বাড়তি মেদ বা ভুঁড়ি।

কিন্তু এই বাড়তি মেদ কমানোর জন্য আমরা অনেক কিছুই করে থাকি। যোগব্যায়াম থেকে শুরু করে ডায়েট প্ল্যান তৈরি করা পর্যন্ত সব কিছুই হার মেনে যাই। তবে এই সব করার পাশাপাশি যদি আপনি আপনার খাদ্য তালিকায় বেশ কিছু ফল যোগ করেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনার বাড়তি মেদ ঝরে যাবে।
তাহলে চলুন জেনে নিই, ওজন কমাতে কোন ফল খেতে হবে!



সর্ব প্রথম তরমুজ! কারণ এই ফলের ৯২ শতাংশই জল। গরমে তরমুজ খেলে যেমন শরীর ঠান্ডা থাকে তেমনই পেটও ভর্তি হয়ে যায়। এতে খিদেও কম পায়।
বাড়তি ওজন কমাতে চান, এই ফলগুলি খেলেই সহজে ঝরবে মেদ

তাছাড়াও তরমুজের পাশাপাশি শসার মতো স্বাস্থ্যকর ফলও কম আছে! এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়াও আপনি পাতিলেবু খেতে পারেন! একইসঙ্গে খেজুর, পেঁপে খেলেও আপনার ওজন দ্রুত কমবে।







