এবার রোজভ্যালি কাণ্ডেও নাম জড়াল দেবের, কী বললেন ঘাটালের প্রার্থী

Rose Valley Case: রোজভ্যালির ফাইনাল চার্জশিটে নাম উল্লেখ রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই ঘাটালে ভোট। আর এই আবহে একের পর এক বিতর্কে জড়িয়েই চলেছেন ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব । এর আগে তাঁর নাম জড়িয়েছে গরু পাচার কাণ্ডে। তারপর নিয়োগ দুর্নীতিতেও ওঠে তাঁর নাম। আর এবার রোজভ্যালি কাণ্ডেও নাম জড়াল দেবের।

আরও পড়ুন: এবার রাজ্যের সমস্ত শিক্ষককেই প্রমাণ দিতে হবে তিনি শিক্ষকের চাকরিতে যোগ্য কিনা, নির্দেশ শিক্ষা দফতরের

dev1 4

ফলে তুমুল অস্বস্তির মুখে শাসক দল তৃণমূল। জানা গিয়েছে, রোজভ্যালি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে চার্জশিট পেশ করছে গোয়েন্দা সংস্থা। সেই চার্জশিটে অভিযুক্ত হিসাবে প্রথমেই নাম উঠে এসেছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের।

shrya

সিবিআই সূত্রে খবর, রোজভ্যালির ফাইনাল চার্জশিটে নাম উল্লেখ রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের। এই নিয়ে প্রশ্ন করা হলে ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব বলেন,

এবার রোজভ্যালি কাণ্ডেও নাম জড়াল দেবের, কী বললেন ঘাটালের প্রার্থী

dev2 3

দেব বলেন, “হ্যাঁ গিয়েছিলাম। অভিনেতা হিসাবে পারফর্ম করেছিলাম তো? অনেকেই করেছেন তো…।” তিনি আরও বলেন, “ওইখানে আমি তো আমি একা ছিলাম না। আর এই নিয়ে আমার কাছে কোনও নোটিস আসেনি। অনেকেই ছিলেন সেই সময়। আর এই ঘটনা আজকের নয়। অনেকদিন আগের। ওই ইভেন্টে আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী পারফর্ম করেছিলেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন